অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন ১১ জন অতিথি অনলাইন

বন্ধু তোদের............

আমার ব্লগিং জীবন দুই বা আড়াই মাসের অন্যমানুষ হিসেবে আমার ব্লগে।বন্ধু মুক্ত বয়ানের সাথে থাকার লোভ সামলাতে না পেরে আমরা বন্ধুতে অনুপ্রবেশ।এমন এক সময়ে এ প্রবেশ যখন আর দিন সাতেক পর আমার শেষ সেমিস্টার ফাইনাল।আনুষ্ঠানিক ছাত্রজীবনে বাজছে বিদায়ের বাঁশি।হারিয়ে যাবে এ জীবন থেকে আমার অনেক বন্ধুরা।দেখা হবেনা অনেকের সাথে আর কখনও।আমি এ পর্যন্ত যত পোস্ট দিয়েছই তার সবই আগে লিখেছি তারপর শিরোনাম দিয়েছি ...।এ প্রথম

হঠাৎ বৃষ্টি

অফিসের কাজ নিয়ে চরম ব্যস্ততা ছিল গত কিছুদিন। এই ব্যস্ততা সামাল দিতে গিয়ে শুক্রবারে ব্যস্ত থাকতে হয়েছে, ফলে মাসখানেক কোন আড্ডা নাই , কারো সাথে দেখা নাই। এর মাঝেই নজরুল ভাই আর নুপুরের ফ্ল্যাটে একদিন আড্ডা দিলাম, গত এক মাসে নিজের ও অফিসের কাজের মধ্যে ঐটাই ছিল আড্ডা বা বন্ধুদের সাথে দেখা।

কৃতজ্ঞতা প্রকাশের অন্যরকম ঝক্কি ......!!!

আজকাল যদিও লেখা লিখি তেমন আর হয়ে ওঠে না , তবুও কদিন আগে নাজ আপুর জ্যাকেট মালিকের কাহিনী পড়ে মনে হলো নিজেও দু লাইন লিখে ফেলি ...

কথিকা-নো টেনশন

আজ সকালে ঘুম ভাংছে একটা খারাপ স্বপ্ন দেখে..কথিকা কাদছে আর আমি বলছি ব্যাপার না।।ও বলছে ব্যাপার। আমি পরীক্ষায় ফেল করেছি।আতকে উঠে আবার ওপাশ হইয়ে ঘুমালাম তারপর আবার স্বপ্ন দেখি ও গোল্ডেন এ প্লাস পায়ছে...
ক্লাস থেকে এসে বাসায় ফোনদিলাম আম্মাকে জিজ্ঞাসা করলাম ওর ভাব সাব কি??আম্মা কয় যথারীতি আছে... নো টেনশন মুডে। কেমনে পারে এইসব? আমার নিজেরই হাত পা শুকিয়ে আসতেছে আর ও বলে নো টেনশন মুডে আছে...এই হলো আমাদের কথিকা আমার একমাত্র ছোটবোন কথিকা...কাল ওর এস এস সি এর রেজাল্ট...

আমি ঝড়ের কাছে~~~

সকালে আফিসে যেয়ে প্রথম কাজ হচ্ছে কারখানা ভিজিট করা। নিত্যদিনের মত সেদিনও গিয়েছি কারখানায়। সেখানে যেয়ে শুনলাম হুইল প্রেস মেশিন কিছুতেই কাজ করছে না। কোন ভাবেই তাকে চালু করা যাচ্ছেনা। চিরটাকালই ফপর দালালী করা আমার স্বভাব। সেই স্বভাব আর যাবে কোথায়?

তোমার হলো শুরু, আমার হয়নি সারাঃ ২

গতকাল রাত থেকে মেয়েটার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে-জ্বর জ্বর ভাব। এমনিতে এখানে ঠান্ডা পড়ছে এখন তার উপর বিকালে জেদ করে খেয়েছে ঠান্ডা দুধ....। তাই আজ সকালে মেয়েটাকে চাইল্ড কেয়ারে পাঠালাম না। ল্যাবে যা কাজ আজ ছিল তা সোমবারে এক্সট্রা পরিশ্রম করলে শেষ করতে পারবো, তাই মেয়েকে নিজের কাছে রাখার জন্য ল্যাব ফাকি দিলাম। মেয়েতো মহা খুশি।

পাঁচ পরহেজগার ব্যক্তির গল্প (২য় অংশ)

কাজী আল মকসুদের শলা-পরামর্শ মোতাবেক পাঁচ মুসাফির খোদাতা'লার উপর তাওয়াক্কাল করিয়া পশ্চিম অভিমুখে রওয়ানা হইতে সম্মত হইলো বটে, কিন্তু তাহাদের সেই যাত্রা তিলমাত্রও আনন্দদায়ক হয় নাই। কিসের নিমিত্তে তাহা জানা সম্ভবপর হয় নাই, তবে হঠাৎ করিয়াই সেই কয়েকখানি দিন সূর্য্য যেন সাধারন সময়ের চাইতে অনেক বেশী প্রখর হইয়া পড়িয়াছিলো। দিবাভাগের মরূসূর্য্যের প্রখরতা আর প্রচন্ডতা যদ্রূপ অসহ্য হইয়া উঠিয়াছিলো, হিমশীতল রাত্

পাঁচফোড়নের লাবড়া - ১

ফিহার ভোজনালয়:

আজ আমার বউ দিবস

n515328362_342813_4706.jpg

ব্যানারের মুখগুলো।

কাদের মুখ দেখছেন আপনি ব্যানারে ?

আমরা বন্ধু ব্যানারে আজ দেখি ৫ টা মুখ । অনেক ক্ষন খেয়াল করে দেখলাম বাম দিক থেকে প্রথম মুখ টার সাথে টুটুল ভাইয়ের সাথে মিল আছে, ২য় টার সাথে হাসান রায়হান ভাইয়ের পুরো মিল।

৩য় টার সাথে বিষাক্ত মানুষের চেহারার কি আশ্চর্য জনক মিল, যে এঁকেছে তাকে বাহবা দিতে হয়, আবার যদি ৪র্থ ছবি তে এই চেহারার সাথে জয়িতার চেহারার হুবহু মিল।

সেই কচি মেয়েটি এবং আমি

ভূমিকাঃ-

রাতের ভেতর হলুদ বারান্দায়

বৃষ্টি ছুঁয়েছে ঘাসফুল
ঘাসফুলে মন ধরেছে খুব।
চিবুকে শুয়ে থাকা মেঘের দৃশ্য
ভেসে উঠছে ভেজা বাতাসের কোরিওগ্রাফিতে!

চিবুকে যখন পড়ে রোদের ফোঁটা
মেঘগুলো হয় সোনালী;
মেঘ ধরার ইচ্ছে অনেকদিনের
এই কথাটি ক্যামনে বলি!

হাত বাড়ালেই ছুঁতে পারি চিবুক
তবু থাকি দ্বিধায়
ছুঁতে গেলে পালায় যদি স্তনের মহিমায়!
তারচে' থাক,
দ্যাখা হোক রাতের ভেতর হলুদ বারান্দায়...

আজ মালা'র জন্মদিন, এই দিনে যে একদিন কারো জীবন থেকে চলে গিয়েছিলো

আজ ১২ই মে।

আজ মালা'র জন্মদিন।

অপর্ণা সেনের মত ছিলো যার অভিমান। মধুবালার মত যে কথা বলতো।।

আজ এই দিনে যে মালা কারো জীবন থেকে সোফিয়া লরেনের মত যে হেঁটে হেঁটে চলে গিয়েছিলো। সেই মালা'র জন্য গান...

মালা

তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল
আজ ১২ই মে, তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল।

তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া
রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পড়ে
তোমার ঘরে নিয়ে
হাজারো বিদেশি উপহার

এই শুভ দিনে নানান কাজের ফাঁকে
পড়ছে কি মনে তোমার
এই ১২ই মে তুমি চলে গিয়ে ছিলে
জীবন থেকে আমার

আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে, তুমি কে

তোমার কথা বলা যেন মধুবালা
তোমার হাঁটা চলা সোফিয়া লরেন
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়
অভিমান অপর্না সেন

রম্য সিক্যুয়েল-- একটি নাতিদীর্ঘ প্রেমের গল্প

***টুটুল ভাইয়ের রিকোয়েস্ট(কমান্ড:P) এ শিরুনাম বদলানো হইলো।

ভূমিকাঃ-

পাইরেটেড সুরঞ্জনা

সুরঞ্জনা,
তোমাকে কখনো বলিনি ওই যুবকের পানে যেও না।
তাই বলে চলে যাবে যার সাথে নেই কোন জানা শোনা?

সুরঞ্জনা,
তোমাকে আজকাল নিয়মিত দেখছি না।
আছি আমি ঘরে-বাইরে রাস্তায় হাটে মাঠে ঘাটে
তোমাকে খুঁজছি সবখানে- কোথাও পাচ্ছি না।

সুরঞ্জনা,
তোমাকে কতবার বলেছি আমাকে ছেড়ে দুরে যেও না।
তবু তুমি দুরে যাও- দুর থেকে দুরে চলে যাও
আবার ফিরবে কিনা সে ভাবনায় রাত্রে আমার ঘুম আসে না।

সুরঞ্জনা,

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড।

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

● ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ