অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন ১৩ জন অতিথি অনলাইন

ভিয়েনায় ঘোরাঘুরি

ভিয়েনা জায়গাটা সুন্দর। সাজানো-গুছানো। প্রকাশ্যে আইনের কড়াকড়ি নেই, কিন্তু সব চলছে নিয়ম মেনে। মেহমান আসার আগে বাড়ির ড্রয়িংরুম যেরকম গুছানো থাকে, ভিয়েনা যেন সেরকম।
ভিয়েনা আসলে গানের শহর। প্রথম ভিয়েনা দেখার শখ জেগেছিল সাউন্ড অব মিউজিক দেখে। কিন্তু সখটা তীব্র হয় বিফোর সানরাইজ দেখে। আহা! সেই যে ইথান হক আর জুলি ডিপলি ইউরো ট্রেন থেকে নেমে গেলো ভিয়েনায়।

বাংলাদেশের সবুজ পাশপোর্ট নিয়ে যে কোনো ইমিগ্রেশন কাউন্টারে একটু বিরক্ত লাগে। এমন ভাবে পাশপোর্ট দেখে আর তাকায় যে, মনে হয় ফিরে যাই। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে সময় নেওয়ার ব্যাপারে বাংলাদেশের ইমিগ্রেশন সেরা। এতোটা দেরি আর কেউ করে না।

ফকির লালের বিচার চাই

একটা অসাধারণ গান আজ আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। প্রেমের পুতু পুতু গানের ভীরে শোনা হয়নি এই গানটি। কত গান যে শুনিনি সেটা আজ আরো একবার প্রমান হলো। আজ ফেসবুকে কয়েক বন্ধুর শেয়ার থেকে পাওয়া গানটি আপনাদের জন্য তুলে দিলাম।

আর্টিস্ট: ফকির লাল মিয়া
গান: বিচার চাই
ইউটিউব লিংক

সারাদেশে শান্তি নাই, ফকির লাল এর ঘুম নাই
ভালা মাইনষের ভাত নাই, আদালতে আইন নাই
কোট কাচারী চাইয়া দেখে, এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই
দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষে থাকলে
মুজিব হত্যার বিচার চাই!

একাত্তুরের দালালরা হুশিয়ার সাবধান

সোনার বাংলা

দেশটা যেন মগের মুলুক ,
যেমন করে চলছে চলুক !

ছিনিয়ে নিয়ে ভুখার আহার
গরবে যারা টাকার পাহাড় ,
আইন তাদের বাবার দাদার !
রুখবে এমন কে আছে আর ?

সেই আশাতেই রইল বসে
ঘাতক দালাল সাধুর বেশে ,
দেশকে হাতের মুঠোয় চেপে
রাত-দুপুরে উঠলো ফেঁপে ।

হঠাত্‍ যখন তুফান এলো
আবহাওয়া পাল্টে গেলো ,
করত যারা খবরদারি
ভাঙলো হাটে তাদের হাঁড়ি !

রুই কাতলার হাজতবাসে
কেউবা আবার মুচকি হাসে ;
কেউবা শোকে মর্মাহত ,
কেউবা নীরব গুণীর মত !

এমনি করেই দিন কেটে যায়
সোনার বাংলা পাবার আশায় ।

টুকটুক গল্প-৪

এমনি করেই সব হারিয়ে যায়। কিছু একটা লেখার চেষ্টা করি...কি বোর্ড থেকে চোখ তুলে দেখি স্ক্রিনে কিছু নেই। অনেকটা সময় ধরে নিজের মত করে যা লিখতে চাইলাম হারিয়ে গেলো।সবগুলো অপশন খুঁজে খুঁজে দেখি যদি কোথাও পাওয়া যায়! পাইনি কোথাও, আমি জানার, বোঝার আগেই হারিয়ে গেলো। এমন করে কত কি যে হারালো! একজন বলেছিলো, সবার অবস্থার পরিবর্তন হলো, আপনি তো যেমন ছিলেন তেমনই রইলেন, আপনার অবস্থার পরিবর্তন হলো না।ভেবে দেখলাম সত্যি তো!সবকিছু আগের মতোই আছে। ক্লান্ত দুপুরে সেই বারান্দায় সেই চড়ুইপাখিদের কিচিরমিচির, সেই দুটি কবুতরের একজন আরেকজনকে ঠোঁট দিয়ে আদর করে দেওয়া....কিছুই বদলায়নি।

তুই এবং আমি

নদী এবং আমি
চাইছি আর একটিমাত্র চাওয়া ,
আশ্বিনে মনের কোনে সুপ্ত চরে জাগবি তুইই ।
কাশবনে ফুলে ফুলে খেলবে হাওয়া!

শিশির এবং আমি
ঘাসে ঘাসে জ্বলে উঠে মিশে যাব আলোর মিছিলে,
আঁধারের স্বপ্নগামী -
আমরা রাতদুপুরে ফোঁটা ফোঁটা দুজনে মিলে ,
ডুব দেব অমৃতরসের অতলে।

চাইছি আর একটিমাত্র চাওয়া ,
ছিন্ন হৃদয়-পালে খেলুক হাওয়া ।
আকাশ এবং আমি ভাসব ঝড়ের মেঘে
বৃষ্টি হয়ে ছুঁয়ে যাব তোকে ,
হঠাত্‍ তুই উঠবি জেগে সপ্নাকুল চোখে অলখে ।

আবারো টিভি দেখা আবারো ঈদ!

গত তিন দিন ধরে ঢাকায় আসছি।কিন্তু দিনগুলো যে এত ব্যাস্ততায় গেলো টেরই পেলাম না।যাই হোক এসেই পোষ্টটা দেয়া উচিত ছিলো কিন্তু সময় পাই নাই।তাই টপিকটা বাসি হয়ে গেলো।কাহিনী সেই আগের মতই।ভাবছিলাম এবার ঈদে বাড়ীতে যাবো না।চিটাগাং যাবো।কিন্তু আম্মুর ঝাড়ি খেয়ে সব প্ল্যান গেলো জাহান্নামে।যেতে হবেই বাড়ীতে।টিকেট নিয়ে ঝামেলা হয় নাই।মামাই কাটছে।ভয় ছিলো যমুনা/এগারোসিন্ধুর ১০-১২ টা বগী আগুনে পোড়ার পরে সত্যিই ট্রেন আসবে কিনা?আসলেও কবে?দেখলাম তিন ঘন্টা লেটে ট্রেন হাজির।মনে ঈদের খুশি।কিন্তু ট্রেনে উঠে দেখি আমাদের যে সীট তা থেকে শুরু করে৩০ টা সিট নাই।আগেই বলছিলাম নিকোলাস কেইজের মতো মামা আছে আমার।তাই টিটি কে এনে কথা বারতা কিছু শুনানো হলো।সাথেই সাথেই ট্রেনের যে পাউয়ার সিষ্টেম আছে সেখানে জায়গা হলো ঠিক মতো।কিন্তু জেনারেটরের আওয়াজে টেকা দায়।কিন্তু আস্তে আস্তে ট্রেন চলার সাথে সাথে আওয়াজো সহ্য হয়ে গেলো।মাঝরাতে বাড়িতে আসল

বদলে যাওয়া জীবনের মানে

হঠাৎ বুঝতে পারলাম বদলে যাচ্ছে আমার জীবনের মানে। আমার সামনে সুন্দর সাজানো ডালা ....আমাকে ঘিরে এত এত আয়োজন....। একটা চাপা ব্যাথা অনুভব করছি... .। একটা চৌকাঠ এ দাঁড়ানো.. আমি .।যার একপ্রান্তে আমার ২৪ বছরের নিজের ইচ্ছে অনুযায়ি পার করে আসা জীবন..... অন্য প্রান্তে নতুন জীবনের হাতছানি।

কাগজে একটা দস্তখত... আমার সকল দায়িত্ব অর্পণ হল আমার জীবন সঙ্গীর হাতে..

নতুন একটা পরিচয় হল আমার...একই সাথে পেয়ে গেলাম কতশত সম্পর্ক.....। একটা বিষয় আজ আমি বেশ বুঝতে পারলাম.. মানুষের জীবনে আনন্দ আর কষ্টের সময় গুলো পালা করে আসে....অথচ বিয়ে..প্রতিটা মেয়ের জীবনের এমন একটা দিন..যেখানে ছেড়ে যাবার কষ্ট আর নতুন জীবনের আনন্দ পাশপাশি তালে তাল মিলিয়ে হেটে চলে....
সুখ সান্তনা দেয় কষ্টকে.... আশ্বাস দেয়.. সুন্দর জীবনের..।

আমি জীবনের নতুন এক সিড়িতে পা রেখেছি..........সব কিছু মঙ্গল আর শুভ হবে এই আশায়।

ভালোবাসি তোমায় তাই জানাই গানে

কালো বর্গের উপর সাদা রং-এর নির্মাণে নির্বাণ লাভ করেছে কী-বোর্ডের স্ট্রোকগুলো। কেন এই পৃথিবীজুড়ে শুধু মারামারি, হানাহানি আর খুনোখুনি? কিছুটা শান্তির সঙ্গে যদি বসত গড়তে পারতাম, তাহলে নিশ্চিন্ত মনে একটা দোয়েলের বা ফড়িং-এর জীবন কাটাতাম। আমার শ্বাসনালী দিয়ে সেই স্বপ্ন প্রবেশ করে না কখনো। কারণ বাতাসে পোড়া গন্ধ। মানুষের ফুসফুস পুড়ছে নিরন্তর। আর হৃৎপিণ্ডগুলো হাপরের মতো দম দিয়ে যাচ্ছে তাতে। আমি যখন আর সহ্য করতে পারতাম না, তখন একছুটে তোমার কাছে চলে যেতাম। পালিয়ে থাকতে চাইতাম, তোমার ছোট্ট ভেজা ভেজা মায়াবী আঙ্গুলগুলোর মাঝে। তোমার পলকা কাঁধে মাথা রেখে দূর দিগন্তে হারিয়ে যেতাম।

অথচ কি অসীম শক্তি যে ছিলো ওই কাঁধের, তা কেবল আমিই জানি। পৃথিবীর মতো এতবড় শত্রুর হাত থেকেও আমায় আড়াল করে ফেলতে তুমি। বাঁচিয়ে দিতে। মুঠোভরা বেঁচে থাকার রসদ দিয়ে দিতে আমার জন্য। এত শক্তি কোথায় পেয়েছিলে মেয়ে?

এ কোন আমি

আমি যেন নিতান্ত একটা কোনো কিছু ,
নিজেকে সামলে চলা যার বড় দায়।
ব্যস্ত আর ব্যস্ত সবাই
ঘুরেছে আবহমান স্বার্থের বৃত্তে ,
কেন জানি আমিও অন্ধকারে হাতড়াই রাতে নিভৃতে ।

হারাবার নেশা বুকে নিয়ে,
নিভু নিভু সপ্নদেখা রাত
কেটে যায় দাপড়িয়ে দাপড়িয়ে।

পারিনি হারিয়ে যেতে আজো ,
পারবনা হয়ত কখনো ।
তবু শুণ্যতায় ভেসে বেড়ায় দগ্ধ নীরব এক প্রশ্ন !

শ্যাওলা

দুইজন চুপচাপ বসে আছে। পার্কের এদিকটায় অন্য লোকজন একটু কম আসে। জোড়াদের ভারি পছন্দ। নিরিবিলি। শান্তি করে বসা যায়।এখানে জায়গা পাওয়াটা ভারি ভাগ্য। মাঝে মাঝে অনেকক্ষন দাড়িয়ে থাকতে হয়।
দুই জন চুপচাপ বসে। মাথার উপর ঝাপড়া গাছের ছায়া। ডালের উপর বসে একটা কাক ডাকছে অনেক্ষন ধরে। ছেলেটা উদাসীন। মেয়েটা সাবধান ।কাক যদি ইয়ে করে দেয়, তো ভারি বিপদ। কাছে পিঠে কোথাও পানিও নেই।
দুইজন চুপচাপ।একজন বলল-‘শুধু প্রেম করলে কেমন হয়? ডেট না, সেক্স না, বিয়ে না…কক্ষনো দেখা করতে হবে না…ফোন, এসএমএস, ই মেইল না…শুধু আমরা দুজন জানবো আমাদের ভেতর অনেক প্রেম…একজন আরেকজনের জন্য বেঁচে আছি…কেমন হয়?’
ছেলেটা কিছু বলে না। ছেলেটা কিছু ভাবেও না।বসে বসে বেঞ্চের শ্যাওলা নখ দিয়ে খোটে।আর মেয়েটার কথা শোনে শুধু। মেয়েটা বলে যায়-‘তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না…তোমার কথা আমি কোনদিন কাউকে বলবো না…তুমিও বোলনা…’

'প্রেম করা শিখিয়েছি-----'

‘প্রেম করা শিখিয়েছি-----‘

এ টি এম কাদের

প্রেম করা শিখিয়েছি তোকে যে আমি ।
চুপিসারে অভিসারে নিয়েছিও আমি,
তোর বুকে যে হৃদয় ধুক ধুক করে
কান পেতে শোন সেথাও রণিতেছি আমি ।
সেই তুই কি করে যে অন্যের হলি------- হায় অন্যের হলি !!!

(তোর) অধরে প্রথম চুমু এঁকেছি ও আমি,
(তোকে) শির শির শিহরণে জাগিয়েছি আমি,
তোর খোঁপায় প্রথম ফুল দিল যে অলি ,
স্বপ্নের সে রাজপুত্তুর সেও যে আমি ।
সেই তুই কি করে যে অন্যের হলি----- কি করে হলি !!!

(তোকে) মিলনের স্বর্গ সুখ দিয়েছি ও আমি,
বিরহের জ্বালা তাও দিয়েছি আমি,
তোর উচ্ছ্বল ছলছল ভরা যৌবনে
খোঁজে দেখ সেখানেও আমি শুধু আমি ।
সেই তুই কি করে যে অন্যের হলি ------ আহা অন্যের হলি !!!

পিকনিক

পিকনিক বলতে কি বুঝায়?

পিকনিক কত প্রকার ও কি কি?

পিকনিক কারা করে?

পিকনিক কখন করে?

পিকনিক কোথায় করে?

পিকনিক কিভাবে করে?

পিকনিক কেন করে?

পিকনিক বছরের কোন সময়ে করা হয়?

পিকনিক করার সবচেয়ে উপযুক্ত স্থানগুলি কোথায় অবস্থিত?

পিকনিক করতে কি কি পিক করা উচিত?

পিকনিক কোন কোন নিক করতে চায়?

~

(এমএস ওয়ার্ডের গনন মোতাবেক ৫২ টি ওয়ার্ড এবি ব্লগ এডিটরে পেস্ট করে “প্রকাশ করুন” টেপার পরে বলে ৫০ টা শব্দই হয় নাই । বাঙ্গালী গুনতে সব সময়ই ভূল করে।)

মার কন্ঠ

আমার কোন জ্বর করেনি। রোদে গা-ও পুড়েনি। তবে ঘুমানোর অসুবিধা ছিল। ঘুম আমার ভাল লাগে। ঘুমাতে ভালবাসতাম। ঘুম যেন আমার রসের নাগরী, যার সাথে চলতো জলাজলি, ঢলাঢলি। ও আমাকে জড়িয়ে নিতো। আবেশায়িত হতে হতো। আবেশ ছড়াতে আমিও ভালবাসতাম। মুচকি মুচকি হাসাহাসি করতাম ঘুম ঢুলু ঢুলু দু'চোখ।

আমার ঘুম কখনো আমাকে নিয়ে এসেছে সাগর পাড়ে। বিশাল জলরাশির মাঝে আঁধারে আমার দৃষ্টি চলে যেতো দূরে। মনে হতো এই বিপুল জলরাশি মাড়িয়ে আমি তখন ওপার আঁধারে পৌঁছে যাবো। আঁধার আমায় করেছে গো বরণ। আমি তো আছি ডুবে তারই মাঝে।

ভালোবাসার বন্ধু আমার..

বন্ধু তুমি মনের ভুলে-ও যেয়োনাকো ভুলে বন্ধুকে,
রেখে দিও তারে দৃষ্টি মাঝে না’ই যদি দেখো দুই চোখে..

বন্ধু তুমি বন্ধুকে রেখো মনের কোণেতে আনমনে,
স্মৃতির পাতায়; ভবিষ্যতে, বর্তমানে – সব ক্ষনে..

বন্ধুকে কভূ ভুল বুঝোনাকো ভুল অভিমানে ভুল করে,
রাগ ভেঙ্গে সদা; দুঃখ মুছে তার, হাসি-খুশি রেখো মন ভরে..

বন্ধু জ়েনো গো; আজো বন্ধুর, বন্ধু বিহনে মন পোড়ে,
চোখের পাতা’য় মেঘ করে আর বর্ষা বিনে-ও জল ঝরে..

বন্ধুর পথে বন্ধু’র গানে তাল দিয়ে যেও সুরে,
ভালো থেকো তুমি; ভালোবাসা নিও, রও কাছে কী বা দূরে।।

শুধু তুমি

শুধু তুমি

এ টি এম কাদের

প্রত্যূষে ঘুম থেকে উঠে
দাঁত মাঝতে মাঝতে অবাক হয়ে দেখি
বেসিনের স্বচ্ছ গতরে তুমি ফোটে আছো !
আমার হাত থেমে যায় ! অপলক দেখতে থাকি—
তোমার শ্বেত-মুক্তো দাঁত, রক্তিম গাল, লাল গোলাপ ঠোঁট ।
আমার মুখ নেমে আসে, আমি ঝুঁকতে থাকি—ঝুঁকতে থাকি ।

‘ খুট ’ করে শব্দ হয় ।
দোর খুলে কেউ বেরিয়ে যায় বাথ রুম থেকে ।
সম্বিৎ ফিরে পাই । তাড়াহুড়ো ডুকে পড়ি ।
দরজার খিল এঁটে শাওয়ার ছেড়ে দিই ।
জলের শীতল পরশ ! আহা কি কোমল !
মনে হয় তুমিই গলে গলে তরল হয়ে
আমার সমস্ত অবয়বে আদর করছো !
আবেশে চোখ বুজে স্থির হয়ে থাকি !
আমি দাঁড়িয়ে থাকি---দাঁড়িয়ে থাকি !

‘টক টক’ দরজায় টোকা পড়ে ।
সহকর্মী কারো তাড়া ।
তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে হঠাৎ থমকে যাই !
অবাক বিস্ময়ে দেখি—দেয়ালে লাইফ সাইজের আয়নায়
ক্রমে তুমি পষ্ট হচ্ছো !
তোমার কুন্তল, কপাল, ভ্রু, চোখ, কান, নাক, কপোল,

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ