অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন ১০ জন অতিথি অনলাইন

শহিদুল আলমের ক্রসফায়ার।

শহিদুল আলম ক্রসফায়ার নিয়া যে প্রদর্শনী করতে চাইছিলেন তা কাদের জন্য। এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরতেছে। একটা শিল্প প্রদর্শনীর নাম ক্রসফায়ার। আমাদের দেশের বাংলা সিনেমার এমন নাম হইতে পারে, কিন্তু আলোকচিত্র প্রদর্শনীর এমন নামে খানিক অবাক হইলাম। নামের এই চটকদার ভাবটা হাস্যকর। শহিদুল আলম নিজেই বলেছেন- 'তথ্য-প্রমাণ হাজির করা এই প্রদর্শনীর উদ্দেশ্য নয়। আমি বরং মানুষের আবেগকে

হাবিজাবি হাবিজাবি

বাঙালী জাতি হিসেবে খুবি ক্যাচাল প্রিয় এবং অভিমানি; এই অভিমান সম্ভবত ক্যাচালের বাই প্রোডাক্ট; ক্যাচল শেষে অভিমান করতে হয়, সবাই ঠোট ফুলিয়ে অভিমান করে আমি নাক ফুলিয়ে অভিমান করি, আমার মা আমাকে বলতো এই নাক ফোলায়া ফোসফোস করতে করতে নাকি আমার নাক মোটা হয়েগেছে। আমরা রাগ অভিমান করে পোস্ট ড্রাফট করি, আমাদের মাশরাফি-রকিবূল অভিমান করে খেলা ছেড়ে দেয়, আমাদের আসিফ আকবর  কিছুটা অভিমান নিয়ে গান

না - কবিতা

সুইসাইড নোট : কবির ডায়েরি থেকে

আমি আত্মহত্যা করলে ;
মৃত্যুরও অধিক একটা কিছু
তোমাকে জড়িয়ে ধরবে -

আমার মৃতদেহের সামনে দাঁড়ালে
তুমি বিস্মৃত হবে তোমার অস্তিত্ব শংকা
প্রেম ও বিনাশ ।
সব আলো নিভিয়ে দেবে
আমার চিতার দাহ ; তুমি জানবে
দেহ ছাই হয়ে গেলে
এর চেয়ে তুমুল কোনো স্ফুলিঙ্গ
চেনোনি কোনোদিন । জেনে যাবে ,
একা আমি শব্দের প্রতি অক্ষরে

ডাইরী ৭৬

এক.
একবার এক কথিত পয়গম্বর আমারে কয়, আপোষকামী হইতে শিখো...আমি পয়গম্বররে আসলেই তার অন্য পরিচয়ে চিনতাম, আর তাই তারে কখনোই মানি নাই। আপোষের অধ্যায় রচনা করে যেই বিশ্বস্ত মানব...তারে আমি পয়গম্বরের বেশে চোখ বুজলেও ভাবতে পারি নাই...চোখ খুললে তারে দেখি ময়ুরপুচ্ছ ঝুলাইতে।

দুই.

আমার বাবা

নজরুল ভাই এর পোষ্ট পড়ার পর থেকে মনটা কেমন অস্থির লাগছিলো। পৃথিবীটাই যেন ভুলে গেলাম, শুধু বাবাকে ভাবছি।বাবাকে ঘিরে জীবনের সব স্মৃতি জড়ো হয়েছে বুকের মধ্যে।সব লিখতে গেলে লিখা কি যাবে?যাবে না। বাবাকে ঘিড়েই বুঝতে শিখেছি, বেড়ে উঠেছি, বড় হয়েছি।আমার সবকিছুতে আমার বাবা। বাবা আমার প্রথম বন্ধু। সবচেয়ে কাছের বন্ধু্। আমার বাবা, আমার আদর্শ।আমি জন্মানোর আগে আমার একটা বড় বোন ২ বছর বয়সে মারা যায়। আমার বাবা-মায়ের

মৃত্যুমুখর দিন

১.
প্রায়ই আমার বাড়ি ফিরতে অনেক রাত হতো। আর আব্বার ছিলো রাত জাগার ব্যামো। টানা লম্বা বারান্দায় হাঁটতেন অন্ধকারে। আমি ফিরে দরজায় টোকা দিলেই খুলে দিতেন। তারপর বেশিরভাগ রাতেই শুরু হতো দুজনের আড্ডা আর তর্ক।

আবু বকরের মৃত্যুর স্ট্যাটিসটিকাল পোস্টমর্টেম

আবু বকরের মৃত্যুর খবরটি আমি দেখি ব্লগে, রাতে খাবার পর ব্লগ খুলে প্রথম পাতার পোস্টগুলোর শিরোনাম দেখছিলাম, সেখানেই এক বা একাধিক পোস্ট ছিলো ঢাবি'র "মেধাবী" ছাত্রের মৃত্যুর খবর নিয়ে। নিজের ক্ষুদ্রতা স্বীকার করেই শিরোনাম দেখে কি মনে হলো সেটা বলি। "ছাত্রলীগের তান্ডব"ই যেহেতু কারণ, তাই ভিকটিমের নামের আগে ঐ শিরোনামগুলোতে যখন "মেধাবী" শব্দটির ব্যবহার দেখলাম, ভেবে ফেললাম যে ছাত্র নিহত হলেই তো "মেধাবী" হয়ে

ঘুড়ি উৎসবের ফটুক...

yh

ছবির হাটের ষষ্ঠ ঘুড়ি উৎসবের কিছু ফটুক দিলাম...
ভালো লাগলে কৈয়েন, না লাগলেও কৈয়েন
ভাই এবং বইনেরা...

 

দোষ

১
যেখানে যাবো না পণ করি, পা পিছলে সেখানেও এসেছি পদচিহ্ন রেখে।

২
একটা শব্দ হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে তোমার অন্ধকারে ডুব দিই।

৩
এক জ্যোতিষি বলেছিলেন, তাই তোমার যৌনাঙ্গে তিলক খুঁজেছি।

৪
একদিন মুহূর্তকালের জন্য তুমি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলে; ঘর্ষণের পর।

৫

আলমগীর হোসেন অড্রে হেপবার্নকে ভালোবেসে ছিলো

"In a cruel and imperfect world, Audrey Hepburn was living proof that God could still create perfection." - Rex Reed

কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি গদ্য ও কয়েকটি কবিতা

পঞ্চাশ দশকের প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় আমার প্রিয় কবি। ২৩ মার্চ তাঁর ১৫তম মৃত্যু বার্ষিকী।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: কাব্য- ‘সোনার মাছি খুন করেছি’, ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’, ‘ধর্মে আছো জিরাফেও আছো’, ‘ছিন্নবিচ্ছিন্ন’, ‘প্রভু নষ্ট হয়ে যাই’, ‘পাড়ের কাঁথা মাটির বাড়ি’ প্রভৃতি।

ডাইরী ৭৫

এক.
প্রায়শঃ বিলীন হয়ে যাই শূন্যে, যা ছিলো উদ্যম, আগ্রহের বলিরেখা, প্রাণের পরশ...সব ভেসে যায় শূন্যতার আহ্বানে। আমার ডাইরীর পাতা শূন্য পড়ে থাকে। শব্দের সায়ক উড়ে বেড়ায় শূন্যের খোলা মাঠে, বিধ'বার জন্য কোন লক্ষ্য নাই, নাই কোন ষাড়ের নয়ন।

যথার্থ জীবন কে খুঁজেছে কবে...বেঁচে থাকাটাই যেনো জীবন হয়ে যায়। আর শূন্যতারে কে কবে পেরেছে এড়াবার মন্ত্র! শূন্যতায় ভেসে আসে গন্তব্যের হাতছানি...

দুই.

হৃদির জন্মদিন

আজ ২২ সে মা‍চ হৃদির জন্মদিন।
২ ছেলে ১ মেয়ের বাবা ছিল আমার ভাই দিদার।২০০৮ এর ১২ই ডিসেন্মর কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লায় এক্সিডেন্ট এ আমার ২ বছরের ছোট ভাই দিদার আর ওর বউ রীপা মারা যায়।অলৌকিক ভাবে বেঁচে যায় ওদের ৩ টি অবুঝ শিশু।

আজ আহমাদ আবদুল হালিমের জন্মদিন

আজ আমাদের একজন ব্লগার এবং আমার স্নেহের আহমাদ আবদুল হালিমের জন্মদিন। সে আমরা বন্ধুতে নতুন । আসুন আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করি ।

শুভ জন্মদিন হালিম । সুখের হোক তোমার আগামী দিন...

ক্রসফায়ার বন্ধ করে দিলো পুলিশ

আমাদের মহা করিত্কর্মা পুলিশ বাহিনী নিজ উদ্যোগে গিয়ে বন্ধ করে দিয়েছে শহিদুল আলম-এর চিত্র প্রদর্শনী 'ক্রসফায়ার'।

পুলিশ বলছে যথাযোগ্য জায়গা থেকে অনুমতি নেওয়া হয়নি। দৃকে বহুবছর ধরেই চিত্র প্রদর্শনী হয়, ধরে নিচ্ছি তার কোনোটির আগেই 'যথাযোগ্য' জায়গা থেকে অনুমোদন নেওয়া হয় না, তাহলে এতদিন পুলিশ চুপ থাকলো কোন আইনে?

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড।

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

● ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ