ইউজার লগইন

মীর'এর ব্লগ

একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা

একদিন দেখবো আলো আঁধারের শেষ যেখানে
আসবেই দখিন বাতাস আকাশের বার্তা নিয়ে,
একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।

যেখানে তোমার আমার কোনো কথা নেই কথা নেই কোথাও থামার
ঠিক নেই ঘরের হদিস শুধু আছে পথ কতদূর নেই তা জানা
দুঃখ নেই কিছু সেখানে
নেই সুখ খোঁজবার কোনো দায়
প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচার উপায়,
কেঁদো না বন্ধু আমার গাও গান নিয়ম ভাঙার
এ গানের শেষেই আছে ভোরের আকাশ,
একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।

দূর্দান্ত একটা লিরিক। গানটা প্রায়ই আনমনে গুনগুন করার চেষ্টা করি।

আরো একটা গান। এটা ডুয়েট, শিরোনাম হচ্ছে; কই যাও একলা একলা?

Dancing where the stars go blue

ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস

কষ্টগুলোর শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুণ্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়া পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত,

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

অর্ণবের সঙ্গেই সাধারণত এটা বেশি ঘটে। ওর এক-একটা গান মাঝে মাঝে নিউরণের ভেতরে চলে যায়। সেখান থেকে সেগুলোকে বের করে নিয়ে আসার কাজটা সহজ হয় না কখনোই।
---

গল্প: লিহীন

(খুনোখুনি, রক্তপাত আছে লেখায়...)

রওশনের মতো বুনো আর হিংস্র মনের ছেলে এ পৃথিবীতে অনেক কম জন্মেছে। যারা জন্মেছে তাদের বেঁচে থাকা সবসময়ই মানুষকে কষ্ট দিয়েছে, কলুষিত করেছে এবং সবশেষে মানুষ বাধ্য হয়েছে তাদের প্রতি নিষ্ঠুর হতে। এদেরকে মানুষের জন্য দুর্ভাগ্যের নিমিত্ত হয়ে পৃথিবীতে আসা একধরনের প্রাণী হয়তো বলা যায় কিন্তু মানুষ বলা যায় না। প্রকৃতি নিজের কোনো এক অদ্ভুত খেয়ালেই এদেরকে মানুষ বানিয়ে পাঠায় না।

চট্টগ্রাম শহরে সিডিএ বলে একটা এলাকা আছে। সেটার ১২ নম্বর রোডের একদম শেষ মাথায় রওশনদের বাড়ি। জায়গাটা খুব ঘিঞ্জিমতো, যেখানে ওদের বাড়ির পাশ দিয়েই চলে গেছে শহরের বড় বড় স্যূয়ারেজ ড্রেনগুলোর একটি। সেটাকে ওরা বড় নালা বলে।

গল্প: একদিন সবকিছু গল্প হয়ে যায়

শেষ পর্যন্ত সে আমাকে তার বাসায় নিয়েই গেল। প্রথমে সে বলছিলো; ভয় নেই, মারবো না। সে সময় আমি ভয় পাওয়ার চেষ্টা করছিলাম। আমার মতো একটা ইনোসেন্ট ছেলেকে এভাবে জোরজবরদস্তি ব্যচেলর ফ্ল্যাটে নিয়ে যাওয়ার আর কি অর্থ থাকতে পারে? জানতে চাচ্ছিলাম তার কাছেই। সে হাসিমুখে কেবলই বলছিলো, আরে কিছু না। আপনি আজকে নিয়ে দু’দিন আমাকে বাসা পর্যন্ত লিফট দিলেন। সৌজন্যের খাতিরেও তো আমার উচিত আপনাকে এক কাপ চা খাওয়ানো। আমি প্রবল বেগে মাথা নেড়ে নেড়ে দিনে-দুপুরে চা খাওয়ার ব্যপারে আপত্তি জানাচ্ছিলাম। ও সেটা কানেই তুলছিলো না। দিনে-দুপুরে সর্বত্র বসে চা খেতে পারবেন, শুধু আমার ফ্ল্যাটে গিয়ে চা খেতে বললেই আপত্তি?

অন্তহীন অন্ধকারের আরক্তিম অস্তিত্ব

em xobby.jpg

ই বাজাতাম

ছেঁড়া তালপাতা, জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলানের অভিমান একসঙ্গে মিক্সচারের মধ্যে ঢেলে দিয়েছি। আজকে একটা ক্রাশ বানাবো। এক মগ ক্রাশ সহকারে বসে একটা সময়, সেটার হয়তো একঘন্টা-দেড়ঘন্টা এরকম লিমিট থাকবে; সেই সময়টা পার করবো। বাস্তব জীবনে আমার তেমন কোনো বন্ধু-বান্ধব নেই। যাদের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ হয়। খোঁজখবর রাখা হয়। এ ধরনের ব্যবস্থার অনেক ধরনের কুফল আছে জানি। তাও এ ধরনের ব্যবস্থা মেনে নিতে আমার খুব বেশি খারাপ লাগে না। ক্রাশটায় দেয়া হবে প্রচুর পরিমাণে চিনি। সঙ্গে মিন্ট থাকতে পারে। খুবই অল্প পরিমাণে। আর দু’এক টুকরো ধইন্যাপাতা। কতভাবেই না মানুষের জীবনটা কাটে? কখনও হয়তো মানুষ মানুষকে বলে ‘তোমাকে ছাড়া বাঁচতে পারবো না একদিনও’; আবার পরে দেখা যায় দু’জনের দু’জনকে ছাড়া খুব চলে যাচ্ছে। ভালো কে কম বেসেছিলো? কেউ জানে না নিরপেক্ষ উত্তর।

আমারই গাছের শেকড় আমায় সালোকসংশ্লেষণের জন্য গিলে নেয়

em.jpg
নদীর জলে ক্রমাগত বৃষ্টি ঝরে পড়ছে। আমার ঝিঁ ঝিঁ পোকার ডাকের ভেতর ডুবে থাকা জানালাটার একটা কপাট নষ্ট। কেয়ার ঝোপের পাশের কপাটটাই নষ্ট। তাই কেয়াফুলের দিকে বার বার চোখ চলে যায়। আমি চাই না প্রিয় ফুলটিকে দেখতে। কিন্তু ঘুরে ফিরে আমার চোখ ওদিকেই চলে যায়। তন্ময় হয়ে তাকিয়ে থাকি।

শুভ সকাল প্রিয়

ribbs.jpg
শুভ সকাল প্রিয় বাংলাদেশ। প্রিয়তমা রাজধানী। আগে বোধহয় পত্রিকায় একটা কলাম প্রতিদিন চোখে পড়তো, সুপ্রভাত বাংলাদেশ- বা এমন একটা কিছু। অনেক দিন সেই কলামটা দেখি নি। সচেতনভাবে খুঁজি নি যদিও, তবু মনে হয় সেই লেখাটা এখন আর লেখা হয় না। এরকম একটা শুভকামনা অবশ্যই একটা দেশের জন্য প্রতিদিন সকালে দরকার। এতে দেশের দিনটা শুরু হয় ভালোভাবে, খুশিমনে।

গল্প: নীলামনির গল্প


পাচ্ছি না একটুও শান্তি। নীলামনিকে সেদিন স্বপ্নে দেখলাম। দেখলাম কি, সে আমাদের বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছে। স্বপ্নে তো কতকিছুই দেখা যায়। আমি দেখলাম, এক ঘুঘু ডাকা স্তব্ধ দুপুরে ও ঘুমিয়েছে কিংবা ঘুমোনোর ভান করছে এমন সময় আমি গিয়ে ওকে জড়িয়ে ধরেছি। ধরে বিছানার ওপরে দুইটা পাক দিয়েছি। তারপর হুটোপুটি শুরু করে দিয়েছি দু'জনে মিলে। নাকের সঙ্গে নাক ঘষছি আর দুইজনই খুব হাসছি। ও আমাকে বজ্জাত, হাড়কেলো ইত্যাদি বলে বলে কিল দেয়ার আর রাগ দেখানোর চেষ্টা করছে। আমি একসময় দুইহাতে ওর হাত দু'টিকে বালিশের দু'পাশে ঠেসে ধরে আটকে দিলাম। ওর আর তখন নড়াচড়া করার কোনো উপায় থাকলো না। কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলো বলে তাকিয়ে ছিলো অন্যদিকে। আমি অবশ্য চেষ্টা করেও ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। নীলামনির মতো অনিন্দ্যসুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখি নি। পরে কখনো দেখবো এমনও মনে হয় না। ওর ঠোঁট থেকে আমার ঠোঁট তখন ঠিক এক ইঞ্চি দূরে। একটা রিনরিনে হাসির শব্দ ভাসছিলো অনেক দূরে কোথাও। আর আমি ওর বুকের ভেতর চলতে থাকা তোলপাড় স্পষ্ট অনুভব করতে পারছিলাম।

না হলে তিনি হয়তো কান্না চাপতে চাপতে বলার চেষ্টা করতেন

যদি বলি বিষয়টা সাপোর্ট করতে পারলাম না, তাহলে হয়তো কেউ কেউ আপত্তি করবেন। গরীব মানুষ- এই জিনিসটা আমাদের সেন্টিমেন্টকে ভালোই নাড়া দেয়। একবার কোনোভাবে গরীব হয়ে পড়তে পারলেই তার জন্য সাত খুন মাপ। মাপ না হলেও সাজা কমবে অন্তত সত্তুর ভাগ। আমি গরীবিয়ানা সম্পর্কে বিষোদ্গার করতে চাই না। নিজেও সারাজীবন নিচু মধ্যবিত্ত জীবন যাপন করেছি। আজো অবস্থার খুব বেশি পরিবর্তন হয় নি। তাই গরীব হলে কেমন লাগে সে সম্পর্কে একেবারে ধারণা নেই, তা বলবো না।

শুভ জন্মদিন তানবীরা'পু

mohananda.jpg

শুভ জন্মদিন তানবীরা'পু। আমি সারাদিন একবারও আপনাকে উইশ করার সুযোগ পাই নি। অথচ দুপুর থেকে জানি আজ (এতক্ষণে সেটা ইয়েস্টারডেও হয়ে গেছে) আপনার জন্মদিন। মৌসুম দেখলাম প্রথম শুভেচ্ছা জানিয়েছে। যেটা নিশ্চিতভাবেই আমার জানানোর কথা। যাক্ বেটার লেট দ্যান নেভার।
কিন্তু কথা হচ্ছে আপনি কি আমাকে ভুলে গেলেন? জন্মদিনে কি কি গিফট পাইলেন? ভাইয়া কি দিলো? পিচ্চি কি দিলো? আর আপনি কি করলেন? কেমন কাটলো প্রতিষ্ঠাবার্ষিকী? এই জিনিসগুলো সামনাসামনি বসে চা-বিড়ি সহকারে আলোচনা করতে পারলে বোধহয় ভালো লাগতো।

বিচ্ছিন্ন আমি, আমার পানির বোতল, লাইটার, অ্যাশ ট্রে

ব্লগিং মিস করতেসি। ভালোভাবেই। এ ব্যপারেও পুরোনো একটা কথাই বলবো। আমার কোনো কিছুতে খারাপ লাগে না। মৃত্যূ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের ভেতর থেকে আমি আনন্দ খুঁজে নিতে পারি। আর আমি বিশ্বাস করি, আনন্দ জিনিসটা সংক্রামক। এটা ক্ষনিকের জন্য হলেও মানুষকে তার সবগুলো দুঃখ একসঙ্গে ভুলিয়ে দিতে পারে। তবে এ কথাও সত্য, ব্লগিং এমন একটা বিষয় যেটা সত্যিই পোড়ায়।
মানুষের জীবন ক’দিনের? বন্ধু নাম নাই আর শর্মির সঙ্গে একদিন কথা হচ্ছিলো। জীবন নাকি দুইদিনের। দুইদিন বিষয়টা আসলে কি? ষাট বছরকে কেন দুইদিন বলছি? তখন আমার মনে হলো, মারা গেলে ‘পিসি’র সুইচের মতো সত্যি সত্যিই যদি কোনো সুইচ পারমানেন্টলি অফ হয়ে যায়’ তাহলে কি আসলেই এই সবকিছুর কোনো মূল্য থাকে?

তারপর একদিন এগিয়ে এসেছিলো সমাপ্তি

একটানা রাপ শুনতে থাকলে যে ঝাকুনিটা তৈরী হয়, বিশেষ করে মাথায়; সেটা সম্পর্কে একটু ভাবছি। এমন করে কি লেখা সম্ভব যে, পড়ার সময় মাথায় ক্রমাগত ঝাকুনি দিতে থাকবে? হুমায়ুন আজাদ স্যারের ফালি ফালি করে কাঁটা চাঁদ বইটা পড়ার পুরোটা সময় একটা ঢেউএর ওপর ভেসেছি। যখন লেখক যেভাবে চেয়েছেন সেভাবে দুলিয়েছেন। গল্প বলার ছলে মাঝে মাঝে পাঠককেই যেন প্রশ্ন করেছেন, আর এইমাত্র যে বিষটা ঢাললাম সেটা কেমন লাগলো?
জানি একটা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরা কোনো নারী নায়কের চরিত্রকে নিজের মাঝে রূপ দিতে পারে না। আর ছেলে চরিত্রটাতে নিজেকে প্রতিস্থাপন করার কোনো যৌক্তিকতা নেই, ওই উপন্যাসে। লেখক অন্তত রাখেন নি। ছেলেটার ছবি এঁকে তিনি শুধু দেখিয়ে দিতে চেয়েছেন পথ। বলবো, শেষ পর্যন্ত এটা একটা অসামান্য উপন্যাস। বাংলার জমিনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হীরে-জহরতের একটি বড় খন্ড।

মৃত্যূর পর আমার কবিতা লেখার কথা ছিলো

নিউজপ্রিন্টের ফর্মা খাতাটি মুক্তি দিচ্ছে না। প্রতিনিয়ত পৃষ্ঠাগুলো আমার কলমের কালি চুষে খেতে চায়। প্রকৃতি খুবই নিষ্ঠুর। আজ পর্যন্ত ক'জন ছেলে ওর প্রেমে আত্মাহুতি দিয়েছে? জানি না, কিন্তু আমিও সেই দলের একজন সদস্য। এখন আমাকে যদি হেলিকপকপে বেঁধে কোনো নির্জন বনের গহীনে ফেলে রেখে আসা হয়, তাহলে আমি সেখানে নিরবচ্ছিন্ন শান্তিতে মৃত্যূর প্রতীক্ষা করতে পারি। ভালবাসাটা পূর্ণতা পায়।
অসাধারণ লাগে নীল রৌদ্রকরোজ্জ্বল আকাশ। কোনো কোনো দিন বৃষ্টিস্নাত ভোর পার হয়ে অল্প কিছু সময়ের জন্য এমন আকাশের দেখা মেলে। নগরজীবন বড় যাতনাময়। অভাব, না পাওয়ার ভীড় এত বেশি যে; যেমনটি চাই তেমন নীল উজ্জ্বল আকাশ ভীষণ দুর্লভ। শাদা পেঁজাতুলা মেঘের প্রাসাদের ওপর আপন আলোয় উদ্ভাসিত একটা ঝকঝকে সূর্য দেখার আশায় চোখ দু'টো শান দিয়ে রেখেছি অনেকদিন হলো।

আমরা পরাজয় মানবো না

একটা খুব হালকা হলুদ রঙএর জামা পরেছিলো মেয়েটি। অনেক স্বচ্ছ। সুন্দর দেহবল্লীর কল্যাণে টানটান। সঙ্গে শাদা ওড়না। সালোয়ারটা ছিলো শাদা। আর স্যন্ডেলটা ছিলো শাদা-হলুদ। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। দেখে সে অবিশ্বাস্যভাবে উঠে এসে, গোড়ালির ওপর উঁচু হয়ে আমাকে একটা হাগ দিয়ে বসলো। মানুষজনের তোয়াক্কা না করেই!
ফ্লেক্সিবিলিটি শব্দটা কি শিশুদের জন্য প্রযোজ্য? অফিসে কাজ ছিলো না বলে বসে বসে রিমোট টিপছিলাম। ডান্স বাংলা ডান্স নামে একটা অনুষ্ঠান চোখে পড়লো। বস্'কে প্রায়ই এটা দেখতে দেখি। এ্যংকর হচ্ছে মিঠুন চক্রবর্তী। আছে অর্পিতা আন্টি আর বোধহয় যীশু আংকেল। অতিথি হয়ে এসেছে একজন। একটা ভুত আছে। ভুতটা খুবই ফানি। পুরো প্যকেজটা টিভি অনুষ্ঠান হিসেবে বেশ।