অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন জন অতিথি অনলাইন

খুব প্রিয় মানুষদের জন্মদিনে!

যদিও আজ বাংলাদেশে খুব একটা সুখের সময় না। প্রথমত আজ বুদ্ধিজীবি হত্যা দিবস। পুরো ৭১ জুড়েই মুলত বুদ্ধিজীবি হত্যাকান্ড ঘটেছে নারকীয় কায়দায়। এই দিনে অনেককে ধরে নিয়ে গেছে শেষ মরণ কামড় হিসেবে। যে সব বুদ্ধিজীবিরা শহীদ হয়েছেন তারা বেঁচে থাকলে দেশটা অন্যরকম হলেও হতে পারতো, এই বিশ্বাস আমার সব সময়ের। প্রত্যেকটা শহীদ বুদ্ধিজীবিকে নিয়েই যখন পড়ি মনে হয়, এরকম মানুষের কত দরকার ছিল এখন। কিন্তু হায় তারা সব বছরের ১ দিনের স্মৃতির জন্যই আমাদের মনে বেঁচে থাকে। শুধু সেইসব বুদ্ধিজীবি না এখনো সাম্প্রতিক সময়ে যারা গুম হয় কিংবা রাষ্ট্রীয় বাহিনী অথবা সন্ত্রাসীর হাতে খুন হয় তাঁদের সবার পরিবারের জন্য ভীষন মন খারাপ হয়। সারা জীবন তপস্যা করলেও তো সেই পরিবারের কাছে নিহত স্বজনরা ফিরে আসবে না আর, এটা কত বড় শোকের তা আমরা বুঝবো না। তাই তা নিয়ে লিখে আমার আর কি হবে। এমনিতেও লেখা নিয়ে বড় চিন্তায় আছি। নোটবুকের মাদারবোর্ড নষ্ট, আজ গ

একগুচ্ছ ছড়া

এক.
শর্ত একটি খাসি

কি লিখবো ছড়া
যদি পড়ি ধরা
হয় যদি ফাঁকি
কি করে ঢাকি।

লিখবো ছড়া তবে
অবসর হবো যবে
নেইকো কোলাহল
লিখবো ছলাত ছল।

এতে কি হবে খুশি
নয়তো হবো দোষী
লিখবো ছড়া বসি
শর্ত একটি খাসি।

দাও যদি এক খাসি
বাজবে মধুর বাঁশি
ছন্দ রাশি রাশি
তাইতো ভালোবাসি।

লিখবো ছড়া মধুর
ছাড়িয়ে সাত সমুদ্দুর
গাঁথবো ছন্দের মালা
মেটাবো শব্দের জ্বালা।

(পুনশ্চ: সোহানা লিটার অনুরোধে)

দুই.
কাড়ি কাড়ি টাকা!

থাকতে হলে ভাই ঢাকা
লাগবে তোমার কাড়ি টাকা
টাকা ছাড়া গতি নেই
বন্ধুভাগ্যের অভাব তাই।

মনে কভু হয় না মানুষ
মানুষ হয় স্বভাবে
ক্ষুধায় জ্বালা সইতে নারে
চুরি করে অভাবে।

অভাবে স্বভাব নষ্ট
বলো না ভাই কেউ কারে
ঘুষের টাকায় পাহাড় গড়া
অভাব বলো কে সারে।

বিয়ে করা যন্ত্রণা নয়
সংসার গুরু দায়িত্ব
প্রেম করা সবার সাজে
থাকে নাতো স্থায়িত্ব।

তিন.
মনমরা

হয়ো না তুমি মনমরা

অর্থহীন গল্প

সবারই একটা গল্প থাকে। আছে। তাতে হিরো থাকে,
ভিলেনও। প্রায় ক্ষেত্রেই হিরো কিংবা ভিলেন দুটোই
আর কেউ না। সিম্পলি যার যার গল্প সে সে।
বই কিংবা ফিল্মের গল্পগুলো যেমন মেঘের
মতো আকাশপট নিয়ে বৈচিত্রে ভরা আবার পুনরাবৃত্তির
ভারে নুয়ে থাকে, আমাদের কাহিনীও অনেকটা তেমন।
কারোটা খুব খাপছাড়া, খেপাটে পাগলামিমাখা,অনে
কেরটা ক্লিশে,কমন,রিপিটেড শিট।
যেমনই হোক শেষতক কিছুই যায় আসে না।
হ্যান্স এন্ডারসন বলেছিলেন "জীবনটাই রূপকথা"।

রূপকথায় যেমন প্রায়
অবশ্যম্ভাবী যে হ্যাপি এন্ডিং থাকবেই,পাঠক
তা আগে থেকেই জানে, তেমনি আমাদের জীবনকথার
সবথেকে শেষের পাতায় যে মৃত্যু লেখা আছে এটাও
জানা।
তাতেও কিছু যায় আসে না। মানুষ বাঁচে বেঁচে থাকার জন্যই।
হাসে,কাঁদে,ভালোবাসে,ঘৃণায় মুর্ছায়, সবই
বেঁচে থাকবে বলে।

কোনো বই বা মুভি পড়ে পাঠক আনন্দ পায়, কারণ
বইটা বা ফিল্মটা সুখপাঠ্য কিংবা সুখদর্শনীয় ছিল।

খেলা

পাঁচকড়ি হালদারের এখন ক্রাচের সাহায্য নিয়ে হাটতে হয়। আমরা যারা তাকে দেখি তারা তাকে ক্রাচে ভর দিয়েই হাটতে দেখি। আমরা তখন তার পা ভাঙ্গার রহস্য উদঘাটনে ব্যস্ত হয়ে পরি এবং আমরা অনুসন্ধানে থাকি।

স্বর্নালী দ্বীনতা

১.

বৃষ্টির ফোটায় ডানা ভারী হয়ে গেলো পাখি মাটিতে নেমে আসে। ক্লান্ত হয়ে এবেলা বৃষ্টিতে ভিজেই ফেলে। একটু জিড়িয়ে আবারও উড়াল দেয়, যদি একটা আশ্রয় খুজে পাওয়া যায়। পাখিরা নাকি আগে ভাগে বুঝতে পারে কখন ঝড় হবে, বৃষ্টিরা ভেজাবে জনপদ। তবু পাখি দু'একটা ঠিক ধরতে পারে না, অসহায় হয়ে পড়ে নিজের বোকামীর কাছে। হতে পারে মনটা একটু আনমনা ছিলো অথবা বিক্ষিপ্ত।

সৌরভের জন্য ভালবাসা

এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির
মতো
যেন আহত কোন যোদ্ধার
বুকে বেঁচে থাকা এক মেঘফুল.........।'
রোদ্দুর,
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই
বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি,
বেপরোয়া ভাংচুর।'

- কি রে জংগল। কত দিন ধইরা শেভ করিস না?এই কি হাল!চুল কাটিস না কেন?

- মহাপুরুষ এমনি হয়!আমি আবার মহাপুরুষ হব! "ঈশ্বর না থাকলে তাকে বানানো হত,কিন্তু প্রকৃতি বলেছে ঈশ্বর আছে"। বলতো এটা কার উক্তি??

- ধুর!পারলাম না!বাদ দে তো এইসব উচ্চলেভেলের কথা!!তোর হাতে কিসের বই রে??

-একটা "দা গডস দেমসেলভ" আর একটা " উইনিংস অফ ফায়ার"।

-ঢাকা আসলি কবে?এডমিট হবি কোথায়?সব এক্সম তো শেষ।

-পৃথিবীর পাঠশালায়!যেখানে আমি শিক্ষক আবার আমিই ছাত্র!একটা সিগারেট খাওয়াবি?টাকা পয়সার সংকট। দুই দিন ধরে হলিউড খাইতেছি।গোল্ডলিফ খাওয়ার টাকা নাই।

বাবার সার্টিফিকেট

বিজয় দিবসের আনন্দ কিংবা ভাললাগা একজন সাধারণ মানুষের যতটুকু থাকে তার চেয়ে অনেক বেশি থাকে একজন কিশোর মুক্তিযোদ্ধার।যে মুক্তিযোদ্ধার বয়স ছিল ১৯৭১ সালে মাত্র ১২ বছর।এই লেখাট শুধু আবেগের বশে লিখা।বলে কয়ে বাবার প্রতি ভালবাসাটা শুধু লোকদেখানোই।তবু লিখি..... হাজার হোক তিনি আমার বাবা।জন্মদাতা বাবা।একজন দরিদ্র বাবা।যিনি ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকার হোমিও ঔষধ বিক্রি করেন।

আমার চোখে বিটলস

অগাস্ট ১,১৯৭১

- ম্যাডিসন স্কোয়ার গার্ডেন নিউইয়র্ক।

স্টেজের পেছনে বসে উত্তেজনায় ঘামাচ্ছেন
গিটার
লিজেন্ড এরিক ক্ল্যাপটন। প্রচন্ড অসুস্থ এরিক।
হেরোইন
এডিকশন তাকে খাদের কিনারে নিয়ে গেছে।
পারবেন
তো ঝর তুলতে গিটারে। যদি ভুল হয়। ঠিক
সে মুহুর্তে ক্ল্যাপটনের চোখে ভেসে উঠে হাজার
মাইল দূরে বাংলাদেশ নামক জন্মযুদ্ধে লিপ্ত এক
দেশের মা হারা সন্তানটার ছবি...এর আগেই
ক্ল্যাপটম
পারফর্ম করতে পারবেন না বলে নিশ্চিত সবাই।
সে ক্ল্যাপটন স্টেজে উঠলেন বাজালেন জয় করলেন।

জর্জ হ্যারিসনের সাথে ক্ল্যাপটনের " হোয়াইল মাই
গিটার
জেন্টলি উইপস" গানে দুই লেজেন্ডের গিটার ডুয়েল
লাইভ কনসার্টের ইতিহাসেরই অংশ হয়ে থাকবে।
অসুস্থ
ক্ল্যাপটন যার বাজাবার কথাই ছিলনা, সে ক্ল্যাপটন
পুরো কনসার্টে একটা কর্ড মিস করলেন না... দিস ইজ
এরিক
ক্ল্যাপটন ফর ইউ।

বব ডিলান তো কনসার্টের আগের দিন থেকে একই

কক্সবাজারে অদ্ভুত সমস্যাপূর্ন ভ্রমন বিড়ম্বনা

হঠাৎ মনটা বেশ ঘাপটি মেরে বসেছে। ও যেন রাগ করেছে নিরন্তর এই অভিমানী জীবনের উপর। কেন যেন আজ মনে পড়ে যাচ্ছে পুরোনো কিছু স্মৃতির কথা। বেশামাল এই শান্ত মনকে আবার যে ওই অশান্ত জীবনে ফিরিয়ে নিতেই হবে, স্মৃতিগুলোকে যে আজ ভুলে যেতেই হবে। আমার জীবনে ঘটে চলা অদ্ভুত সব ঘটনার একটি এখানে শেয়ার করলাম(উল্লেখ্য: এটা আমি ২০০৯ সালের মার্চ মাসে লিখেছিলাম)।

ভাঙাচোড়া দিনকাল

গত শুক্রবার যখন সুর্য মেঘের আড়ালে ঢাকলো সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রী, বাংলাদেশের শীতে এমন রোদ্দুরদিনে গায়ে হালকা চাদর জড়িয়ে তরিয়ে তরিয়ে সুর্যালোক উপভোগ করা যায়, অবশ্য এখানে এখন তেমন সুযোগ নেই। দরিদ্র দেশ থেকে আসা শিক্ষাশ্রমিক আমরা, শ্রমের বিনিময়ে সনদ অর্জন করি, কেউ দেশের নানাবিধ অস্থিরতায় আড় অন্য অধিকাংশ সবাই কিছুটা স্বচ্ছলতা এবং ভালো কাজের পরিবেশের জন্যে বেশ লম্বা একটা জীবন শিক্ষাশ্রমে কাটিয়ে দেন।

গবেষণার আলাদা আনন্দ আছে, যৌক্তিক কল্পনার সাথে কিছুটা উচ্চাশা নিয়ে কোনো একটা পরিকল্পনা তৈরী করা এবং যন্ত্রপাতি হাতিয়ে সে পরিকল্পনা মূর্ত হতে দেখে যেমন তৃপ্তি পাওয়া যায়, প্রায় নিয়মিত ব্যর্থ প্রচেষ্টাগুলোর কষ্ট আর দুর্ভোগ ভুলিয়ে দেয় সেটুকু।

৬ ডিসেম্বর

খুশীর হাওয়া বইছে
আজ বিজয়ের দিনে ।
নাচো হে বীরগঞ্জবাসী
তোমাদের মনও প্রাণও খুলে ।
আজ কেন আছো গো তোমরা,
হয়ে মুখ গোমড়া ।
এই আনন্দমুখরও দিনে ।
ঐ গাছে দিকে আখিঁ
খুলে দেখ চেয়ে....
কোকিলও ডাকছে খুশিরও দিনে ।
something....just try...,

আজকে উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বীরগঞ্জের পাক হানাদার মুক্ত দিবস ।দিনটি খুব ভাল ভাবে উদ্দযাপিত হচ্ছে । এই দিনে পেয়েছে মুক্তি পাক হানাদারদের থেকে, সদ্য বীরগঞ্জবাসী ।

ট্রেন থেকে লিখছি.........

উৎসর্গঃ প্রিয় দাদী

৫ ডিসেম্বর, সকাল ৭.৩০। রাজশাহী রেলস্টেশন থেকে গল্পটা যখন লিখছি তখন আমি সিল্কসিটি ট্রেনের ‘ঝ’ বগির ৩৯ নম্বর সিটের যাত্রী, গন্তব্য ঢাকা। পাশের সিটে আমার খুব কাছের প্রিয় এক মানুষ, আমার দাদী।

৭৪ এর দুর্ভিক্ষে আমার আপন দাদীকে হারিয়েছে, তাই আমার সৌভাগ্য হয়নি তাকে দেখা Sad দাদু পরে আর বিয়ে করেনি। বাকিটা জীবন একা কাটিয়ে দিয়েছেন। ২০০৫ সালে এসে দাদুকেও হারালাম। Sad

তারপর থেকে রাজশাহীতে বাবার এক চাচা-চাচীকে দাদু আর দাদী বলে ডাকি। আপন দাদীর যে আদর থেকে বঞ্চিত হয়েছি তা অনেকটাই পূরণ করেছেন এই দাদী।

দু জনে বসে গল্প করছি আর রাস্তার দু ধারের সরিষা ক্ষেতের মনোরম দৃশ্য দেখছি Cool
কখনো বা আসেপাশের সিটে বসা মানুষের গল্প শুনছি। আমাদের সামনের সিটগুলোতে দশ জনের এক বিশাল পরিবার। খুব মজা করছে ওরা। ওদের কথার সাথে আমরাও একটু আধটু তাল মিলাচ্ছি।

বিয়ে, ত্বরা ও একটি অসুখ

বর পক্ষ ও কনে পক্ষের পূর্ণ সমর্থনে, হিন্দু ধর্মানুযায়ী পাটি-পত্রের মাধ্যমে বিয়ের দিন ধার্য করা হয়েছিলো জানুয়ারী মাসের ১১ তারিখ এবং ধার্যের তারিখ ছিলো ৬ নভেম্বর। প্রস্তুতি সেভাবেই চলছিলো। ধীর-স্থির ভাবে। হাতে যথেষ্ট সময় রয়েছে এখনো। এভাবেই চলছিলো। তারপর হঠাতই একদিন বিয়ের তারিখ পরিবর্তন করে জানুয়ারীর পরিবর্তে করা হয় ডিসেম্বরে। ত্বরা লেগে যায় চারিদিকে। বিয়ে হঠাতই অতি সন্নিকটে। বিয়ের প্রয়োজনীয় সবকিছু যোগারে এখন সবাই ভীষণ ব্যস্ত।

এই ফাকে পাঠকদের জানানো প্রয়োজন বোধ করছি যে ডিসেম্বরের ১ তারিখে কনের পিতা হঠাত অসুস্থ হোয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা পূর্বক জানান যে তার lungs cancer, আরো জানান যে তার সর্বোচ্চ আয়ু ১ মাস। এতক্ষণে পাঠকরা নিশ্চয়ই বুঝে গেছেন হঠাতই এত তাড়া কেনো! বলে রাখা প্রয়োজন যে আমি যখন এই অনুগল্পটি লিখছি তখন বর্ষপঞ্জিতে ৩ ডিসেম্বর ২০১৪।

ফিরে আসার গল্প

২০১১ সালে এখানে একাউন্ট খুলেছিলাম। কিঞ্চিৎ পছন্দ হয়েছিল ব্লগটি। লিখা শুরু করার আগেই গোপন চাবি মানে পাসওয়ার্ড হারিয়ে গিয়েছিল।
কিছুদিন আগে গুগলে নিজের লিখা একটা কবিতার দুইলাইন সার্চ দিতে গিয়ে দেখি সবার উপরে গুগল আমার এই ব্লগ খুজে বের করে এনেছে। গুগলের প্রতি কৃতজ্ঞ হলাম।
ফেসবুকে এটা নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। যাই হোক যে কবিতার জন্য এই ফিরে আসা সেই কবিতাটা এখানে প্রকাশ না করলে বড় বেশী বেমানান হবে,

যাযাবরের পথ চলা সারাবেলা।
যাযাবরের পথ চলা সারাবেলা
সহযাত্রী মেলার আশা নেই আর এবেলায়
জীবনের জীবন্ত চেতনারা অনেক আগেই গনধর্ষিত
তাই নতুন করে ভাবতে হচ্ছে-

জীবনের শুরু হয়েছিল বড্ড এলোমেলো
এখন বুঝি, মূর্খ শিক্ষকদের বলে যাওয়া জ্ঞানের কথাগুলো ছিল
সুবিধাবাদী রাজনীতিবিদদের প্রতিশ্রুতির মত অর্থহীন
আমিও পালিয়েছিলাম বেশ ঘটা করে সম্রাট যাযাবরের বেশে।

তোমার দিদি

ভাবতে খুব অস্বস্তি হচ্ছে যে এখন থেকে সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে চাইলে মাত্র দুইদিন আগেও যেভাবে নিঃসঙ্কোচে জানতে চাইতাম যে তুমি কোথায়, এখন সেটা হয়তো আর পারবো না। কাকলীর সাথে সন্ধ্যা কাটাতে চাওয়া তোমাকে দোটানায় ফেলার কোন ইচ্ছে আমার নেই। আরও অস্বস্তি হচ্ছে এই ভেবে- হঠাৎ রাতে তোমাকে ফোন দেবার পর অন্য পাশ থেকে কাকলী তোমাকে ফোন দেওয়াতে তোমাকে ছুতো খুঁজতে হচ্ছে এইভাবে যে “তুমি *৬৬৬*১# এ ডায়াল করে আবার কল দাও”...

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ