কথাচুরি
পাঁচ মিনিট ধরে ভাবলাম। কিন্তু কিছুতেই কি দিয়ে লেখা শুরু করবো খুঁজে পেলাম না। সারারাত ছুটে বেড়ানোর সময়টাতে লেখার জন্য মন টানে, কিন্তু কয়েক ঘণ্টা নিজেকে তাড়িয়ে নিয়ে বেড়ানোর পর রুমে ফিরে আসি যখন তখন বসতে ইচ্ছে করে না।
কিন্তু কি দিয়ে লেখা শুরু করা যায়? মনের ভিতরে কত কথা ছিল। তারা সব গেল কোথায় যেন হারিয়ে। জেমসের গান প্লেলিস্টে। আঙুলগুলোও নেশাতুর হয়ে থাকতে চায়। কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না।
হারিয়ে যাবার ঠিকানা বলে নাকি আসলে কিছু নেই। হারিয়ে যাওয়া মানে নাকি নিজেকে আবার খুঁজে পাওয়া। আমি কেন বার বার হারিয়ে যেতে চাই? অনেক লোকের ভিড়ে কিংবা একা ছাদে গিয়ে? নিজেকে খুঁজে পাবার জন্যই মনে হয়। তার মানে নিশ্চয়ই আমি সব সময় নিজেকে খুঁজতে থাকি। কিন্তু এসব তাত্ত্বিক আলোচনা বৃথা। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?
ফেরা !!
"কত দিন চেষ্টা করেও ফেরা হয় নি,
তখন আকাশ ভরা মেঘ ছিল আর এখন—
আকাশ ভরা কুয়াশা।
নিপুণ চাঁদের আলোয় ভরা রাত,
হেমন্তের শেষ বলে আহাজারিময়
হাসনাহেনার সদ্য ভালবাসার নিপাত।
হ্যাঁ, আমি ফিরেছি।
নির্মল, শুদ্ধ ভালবাসার টানে।"
ছয় মাস পর আবারো ফিরলাম। সবচেয়ে ভাল লাগার বিষয় হচ্ছে আবারো কিছু প্রিয় মানুষের লেখা পড়তে পারব। একটা নতুন বছর, নতুন স্বপ্ন সব মিলে নতুন যাত্রা। শুভ কামনা থাকল সকলের জন্য। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
২৭ অগাস্ট, ২০১৪।
আজ মারিই আমাকে অনুরোধ করলো তার সাথে রাতের খাবারটা খেতে। আমি রাজি হয়ে গেলাম। কারন আমি ক্ষুধার্ত ছিলাম আর আমার রাঁধতে ইচ্ছে করছিলোনা। গতপরশুদিন এখানে আসবার পর থেকে খুব অস্বস্তি হচ্ছিলো কারণ এখানকার কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মারিই বা লিসা কাওকেই চিনিনা। মনে হল এই সুযোগে হয়তো কিছুটা সহজ হতে পারবো মারিই’র সাথে।
দিন শেষে আমি ইকারাস
ইকারাসের গল্পটা খুব সাধারণ।
সে আর তার বাবা ডেডেলাস একটা গোলোকধাঁধাঁ
থেকে পালাতে চেয়েছিলো। ডেডেলাসই তৈরি
করেছিলেন সেই মেইজ। পালাবার একমাত্র উপায়
বিশাল আকাশ। মোম গলিয়ে তাতে পালক জোড়া
দিয়ে দুই জোড়া পাখা বানিয়েছিলেন। এক জোড়া
তাঁর নিজের জন্য। আরেকটা ইকারাসের।
ওড়ার আগে ডেডেলাস বারবার ইকারাসকে
সাবধান করে দিয়েছিলেন " বাবা উড়বি, কিন্তু
সুর্যের কাছে যাবি না। মোম গলে যাবে।"
প্রথমে তাতে সায় দিলেও,নভশ্চারী ইকারাসের
শিঘ্রই তা বিস্মৃত হয়। এবং আনন্দে আত্মহারা সে
"আরো উঁচুতে যাবো। আমি স্বর্গ ছোঁব" এমন
কল্পনায় নতুন উদ্দ্যমে উড়তে থাকে। নিচে তার
বাবা চিৎকার করে বলেন " বাবা, আর উপরে যাস
নে, আর উঁচুতে উঠিস নে, মারা যাবি!"
কে শোনে কার কথা। যৌবনমদে মাতাল ইকারাস
আরো আরো আরো আকাশে যায়।
সুয্যিমামা তার বেজায় ইগো আর প্রানশক্তি
দেখে হিংসাই করে বসে বোধ হয়। সুর্য কী আর
পুনশ্চ অথবা শেষের পর..
প্রিয়তমেষু,
অনেক দিন পর আজ আবার তোমায় লিখতে বসলাম। জানি, কিছুই কিছু নয় এখন আর। তবুও, মাঝে মাঝেই খুব ইচ্ছে করে জানতে। ভালো আছো তো? অথবা, এমনিই জিগেস করার, কি করো?
উত্তরটা অবশ্য না বলে দিলেও টের পাওয়া যেত কোন কোন দিন, ভাবছো আমায়।
এখানে বেশ ঠান্ডা পড়েছে এবার, তোমার ওখানে কেমন জানা হয় না এখন আর। অজানায়, শীত জমা থেকে যায় বুকের ভেতর - বছর জুড়ে ঝরা পাতার সুরে।
তুমি কতটা জানো আমি ঠিক জানি না, আমি নিজেও হয়তো এতটা করে জানতাম না যে, নীল আমার এতটাই প্রিয় - সবকিছুতেই। তোমায় না হারিয়ে পেলে হয়তো বুঝতেই পারতাম না নীলে বাঁচা, অসময়ে ঠিকই হারিয়ে যেতাম লাল থেকে কালোয়।
ভুল আমারই ছিল, না বলা কথাতেই ভালোবাসা খুঁজে নিয়েছিলাম। কল্পলোকের আকাশ জুড়ে ছিল এই ছোট্ট একটা জীবন একসাথে বুড়ো হবার স্বপ্ন।
ধরি নানান বেশ
আকাশে বেড়াই পাতালে বেড়াই
ধরি নানান বেশ
কোথাও যে আর মন টিকে না
ফিরে আপন দেশ
সে যে আমার জন্মভুমি
আমার বাংলাদেশ।
কোথাও যে হায় অতি শীতল
ঠান্ডায় জমে যাই
কোথাও তৃষ্ণায় ছাতি ফাটে
পানি ও না পাইরে মনা
পানি ও না পাই।
কোলার কিংবা হিটার ছাড়া
নিদ্রার হয় যে ক্লেশ।
ধরি নানান বেশ।
আব্দুল করিম লালন শাহী
রবি নজরুলের সুরে
পাখপাখালি ও জীবন হাওয়া
গুন গুন গান ধরে রে মনা
গুন গুন গান ধরে
আবার গোসল খানায় সুরে মাতাল
গোসল হয়না শেষ।
ধরি নানান বেশ।
ভাইয়ে ভাইয়ে বোনে ভাইয়ে
কাধে কাধ মিলাইয়া
যুদ্ধ করি জীবন দিছে
দেশেরও লাগিয়া
হায়রে দেশেরও লাগিয়া।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান
সকলে গায় একই গান।
সবার প্রিয় সবার সেরা
একটাই আছে দেশ।
সে যে আমার মাতৃভূমি
আমার বাংলাদেশ।
ধরি নানান বেশ।
ডিসেম্বর, ৩০,২০১৪খ্রীঃ
উত্তরা, ঢাকা।
ভাঙাচোরা দিনকাল ৩
নিয়মতান্ত্রিক জটিলতায় ঋক কিংবা ঋত কেউই আসে নি আমাদের সাথে, তারা বাংলাদেশে ছিলো। বাংলাদেশের জাপান এম্বেসী জানালো তারা সার্টিফিকেট ওফ এলিজিবিলিটি ছাড়া কোনো ভিসাই দিবে না আর সার্টিফিকেট ওফ এলিজিবিটির আবেদন করতে হবে জাপানে এসে। এলিজিবিটি এপ্লিকেশন করার পর একদিন ছেলে মেয়ের স্কুল খুঁজতে বের হলাম বিকেল বেলা। গুগল ম্যাপে কাছে পিঠে একটা এলিমেন্টারি স্কুলের অস্তিত্ব দেখে সেদিকে হাঁটা দিলাম। মরিনোসাতো এলিমেন্টারি স্কুল দেখে মরিনোসাতো নার্সারী এবং ডে কেয়ার সেন্টার খোঁজার পালা। রাস্তায় মাঝে মাঝে ইংরেজী লেখা কিছু সাইনবোর্ড চোখে পরলেও অধিকাংশ সাইনবোর্ডই জাপানী ভাষায় লেখা। কানজি লেখার ধাঁচটা কম্পিউটার স্ক্রীনে যতটা সহজ মনে হয় খালি চোখে ততটা সহজ লাগে না। চারকোনা বাক্সে রাজ্যের আঁকিবুকি, কাটাকুটির প্রতিটা দাগই গুরুত্বপূর্ণ। এই বাক্সগুলো জোরা দিয়ে দিয়ে একটা বাক্য লেখা, যেটার মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, শুরু
শীতকালীন অবকাশ
মিশন সাকসেস ফুল। গুরু দত্তের অভিনীত ও পরিচালিত সব সিনেমা দেখা শেষ। বাজি ধরে বলতে পারি-- এই শতাব্দীতে উনার মতো পরিচালক আর হিন্দি সিনেমায় আসবেন না। ১০ অক্টোবর ১৯৬৪ সালে দেদারছে ঘুমের ট্যাবলেট খেয়ে মারা গিয়েছিলেন। তাঁর আগেও নাকি তিনবার ট্রাই করেছিলেন সুইসাইডের। তাঁর বন্ধু আবরার আলভির সাথে প্রচুর আলাপ করতেন আত্মহত্যা নিয়ে। piyaasa ও kaagaz ke phool বানিয়েও তিনি নিজেকে নিয়ে দম্ভ করতেন না মোটেও। বলতেন-"Life mein, yaar, kya hai? Do hi toh cheezen hai – kamyaabi aur failure. There is nothing in between.
অভিশপ্ত
আমায় কবর দিয়ে দিতে পারো চাইলে। চিতায় ওঠালেও
রাগ করবো না। অথবা ঢাকা মেডিকেলে পাঠয়ে দাও।
শিক্ষানুবিসরা দেখুক, কাটুক
এক পরাজিতা মৃতদেহ।
আমার শ্বাস চলছে এটা দেখে যেন
না ভাবে আমি বেঁচে।
আহা! ওটা বিভ্রম।
ইশ্বর এমন মায়াজাল খুব ভালোবাসেন। আজ তাই খুব কুয়াশা।
ওখানে যদি হারানো যেতো কিছু সময়ের জন্য!
তাহলে,হয়তো বাঁচতে পারতাম
আসলে
ভেঙে না পরতে পারাটা একটা অভিশাপ।
আর
অভিশপ্ত আমি
ধুমপানের কারণে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়? আর?
এটি মৃত্যুর কারণ?
বাহ! বেশ তো প্যারাডক্সখানা!
রাবণের চিতাবেশে তোমাদের প্রমাদপ্রমাণ
সন্দেহেও যে শ্বাসপ্রশ্বাসের ভবলীলা সাঙ্গ হওয়ার
উপক্রম! কী মুশকিল! সতর্কীকরণ প্রয়োজন
ছিলো যে!
বারংবার আমাকে অভিযুক্ত যে করো তারপর মৃত্যদন্ড দাও
সেখানা কে দেখলো! তার জন্য সাবধানতাজনিত
বানী কই গো?
নিজেকে বরাবরি সক্রেটিস মনে করি।
অবসন্ন ছন্দ
মগজের ভাঁজে ভাঁজে খুঁজে মরি ছন্দ,
ঘুরে মরা চিন্তায় মেশা ভাল মন্দ,
খুঁজি কিছু স্বস্তি আর কিছু শান্তি,
কেবল ছিটকে আসে জমে থাকা ক্লান্তি!
বিব্রত নিউরন দ্রোহ গুঁজে পকেটে,
নির্দেশে জুড়ে যায় চিন্তার সকেটে,
ইচ্ছারা ধুয়ে যায়, হয়ে যায় অন্য,
ভুলে যায়, ডুবে হয় অবসাদ-ধন্য!
বিশ্রাম, বিশ্রাম, আহাজারি যুঝতে,
সময় পেরোয় অত আর্তিও বুঝতে,
থেমে যায় চিন্তা, হরতালে শব্দ,
নিজের নিজের কাছে সকাতর জব্দ!
ছুটি নেই, বিরামেও, তাই শত শর্ত,
শান্তি দিতেই পারে, চেনা এই মর্ত্য,
তবে দুশ্চিন্তার দায়সারা কর্ম,
শান্তি মোচনই বুঝি শুধু তার ধর্ম!
কবে শেষ? কবে শেষ! জিজ্ঞাসে নিঃশ্বাস,
যত দিন, তত দিন, থেমে থাক বিশ্বাস!
ঝিম ধরা মগজে ঘুমে থাক ছন্দ,
জেগে নয় উঠবে, আগে যাক মন্দ!
ভাঙাচোড়া দিনকাল ২
জাপানে আসার পর বুঝলাম ভদ্রতা এবং বিনয় পীড়াদায়ক হয়ে উঠতে পারে। বিনয়পীড়িত বাঙালী হিসেবে অসস্তিবোধ করি সময় সময়। আমার সুপারভাইজার অতিশয় বিনয়ী কিন্তু কাজপাগল। তার বিভিন্ন আইডিয়া নিয়ে সময়ে-অসময়ে উপস্থিত হয়ে ভিন্ন জাতির মাতৃভাষায় বুঝানোর চেষ্টা করে, আমিও ভিন্ন একটা ভাষায় সে আইডিয়া বোঝার চেষ্টা করি, সময়ে-অসময়ে নিজের দুর্বল ইংরেজীতে শব্দ সরবরাহের চেষ্টা করি।
সন্ধ্যায় পরবর্তী সপ্তাহের কাজের তালিকা নিয়ে ফিরে এসে, খোশমেজাজে সিনেমা দেখে সকাল বেলা ইলেক্ট্রনিক চিঠি পেলে প্রথম প্রথম বিরক্ত লাগতো, এখন সয়ে গেছে। রাত ২টায় পাঠানো চিঠিতে নতুন কাজের ফরমায়েশ দেখলে হতাশ লাগে না এখন।
শীতের বিকেলগুলো
এভাবে কেন চলে যাও
পৌষের এই বিকেলের মত
তোমার সাথে কথা ছিল যত
মুছে দিতে দিতে চাও
এই প্রেমটুকু বিকেলের শেষ নিশ্বাসে?
২
আমার খুব বিষণ্ণ লাগছে
অনেক অনেক দিন ধরে
আর অবিকল এরকম আরও একটি বিষণ্ণ সন্ধ্যা
যখন আমাকে গিলে ফেলেছে প্রায়-
তখনই তোমার সাথে আমার পরিচয়।
বেশ হত যদি বলতে আমি টি এস সি তে-
এক্ষুনি চলে এস আমাকে নিতে
টর্নেডোর মত হাজির হতাম
পাঁচ মিনিটে স্নান সেরে
এতো দেরি করলে কেন- তবুও তুমি গাল ফুলোতে।
অথচ তুমি করে ডাকার অধিকারও আমার হয়নি এখনো।
কেটে যাচ্ছে, রক্ত কিন্তু বের হচ্ছে না...
অনেকদিন পরে ব্লগে লিখতে বসলাম। এক সময় ছিলো, যখন প্রতিদিন ব্লগে বিচরণের পাশাপাশি সপ্তাহে ২/৩ টা লেখা লিখতাম। সর্বশেষ কবে লিখেেছি, মনে নেই। মিস করি খুব। ব্লগ, ব্লগের বন্ধুদের। প্রতিদিন একবার করে হলেও আমরা বন্ধুতে ঢু মারি। কদাচিৎ কারো লেখায় কমেন্টস করি। কিন্তু দেখি সবার লেখাই।
দিনকাল কাটছে মহা ব্যস্ততায়। ব্লগের পিকনিক হলো- আমি যেতে পারলাম না। ব্লগের সবার সাথে দেখা হয় না সেও ম্যালাদিন। আড্ডা দেবার কথাতো ভুলেই গেছি ! জীবন আর জীবীকার তাগিদে একদম সময় করে উঠতে পারি না।
অনেকেই ইনবক্সে/ফোনে বা দেখা হলে অভিযোগ করে- আমাকে নাকি সারাদিন ফেবুতে দেখা যায়। আসলে তা কিন্তু নয়। সকালে অফিসে ঢুকেই লগ ইন করি। অফিস থেকে বেরুনোর সময় কেবল সাইন আউট করি।
আমার মন খারাপের সম্ভাব্য কারণগুলি (১)
কয়েকটি অধ্যায়ে যখন কোনকিছু লেখা হয় তখন সাধারণত আগে সূচনা পরে উপসংহার টানা হয়। যেমন গল্প লেখার ক্ষেত্রে প্রথমে কাহিনীর অবতারণ করানো হয়, চরিত্রগুলোর সাথে পরিচয় করানো হয়... পরের অধ্যায়গুলোতে কাহিনীর লতা-পাতা, শাখা-প্রশাখা গঁজায়... কাহিনি বিকশিত হতে থাকে এবং একসময় পরিনতি পায়। পরিনতিটা কখনো অসমাপ্ত হয়, আবার কখনো সমাপ্ত হয় করুনভাবে বা আনন্দের ঘনঘটায়।
ভ্রান্তি নাহি ঘোচে
ভ্রান্তি নাহি ঘোচে
হায়রে অবুজ হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না। এ ধরার সকল যুক্তি তর্ক পিছনে ফেলে যার যা কাম্য তার আগমনের পথে তৃষার্ত চাতক সম শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু যে না আসার সেকি কখনও ফিরে আসে??
এই যেমন আমি, মধ্য রাতের কিছু আগে দরজা জানালা বন্ধ করে, ভিতর এবং বাহিরের নিকষ কালো আন্ধকারকে আরো অন্ধকার করার চেষ্টা করছি। অক্ষি নেত্রযুগলকে চেপে ধরে তার মাত্রাকে আরও বাড়িয়ে নিলাম।
মাঝে নাঝেই আমি এই অন্ধকার বিলাস করি।এই বিলাসীতার মাঝে আরও একটি জিনিস অনুধাবন করার চেষ্টা করি। তা হল, কবরের অন্ধকার। আচ্ছা কবরের অন্ধকার কি এর চেয়েও বেশী। তা হলে এই আমি মাঝে মাঝে অন্ধকার বিলাস করে যে সুখ পাই। সেখানেও কি এমন সুখ পাব??
দয়াল চাইলে লইব জোড়া
মুরশিদ চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে??
রশিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।