ইউজার লগইন
ব্লগ
একটুখানি ছোটবেলা ২
শীত শেষ হয়ে আসছে । আর মাত্র কদিন পরেই ফাল্গুন । চারিদিকে ফাগুনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কোন এক নিবিড় আঁধারে লুকিয়ে থাকা সবুজ পাতার ঝাঁক উঁকি দিয়ে দেখছে এই প্রাচীন বৃদ্ধা ধরণীকে । সেই সাথে বিদায় নেবে পুরনো শুকনো পাতারা । সবাই ভুলে যাবো বিগত শীতের যত কষ্টগুলো । কষ্ট ভুলানোর জন্যই হয়তো প্রকৃতি দান করে এই সুদর্শন স্নিগ্ধ ঋতুকে ।
অনেক ছোট বেলায় যখন চিনতামনা ফাল্গুন বা হেমন্ত , শুধু বুঝতাম শীত, গ্রীষ্ম আর বর্ষা । আর জানতাম শুকনো পাতা ঝরা শেষ হলে আসবে নতুন পাতা গজানোর দিন । বাতাসে মৌ মৌ ঘ্রাণ । তখন যে , আমের ফুল ফোটারও দিন । আর সেই পাগল করা ঘ্রাণ আসে আমের মুকুল থেকে ।
ভালো করি-য়ে
অস্কার ওয়াইল্ডের একটা লেখা অনুবাদ করতে চেষ্টা করলাম, কি দাঁড়াচ্ছে বুঝতে পারছিনা। অনুবাদ করতে গিয়ে নিজের ভাষার ঝামেলাটা ভালোমতো টের পাওয়া যাচ্ছে, কতো কি জানার আর শেখার বাকি!
---------------------------------------------------
তখন ছিলো রাতের বেলা আর তিনি ছিলেন একাকী।
তিনি দূরে দেখতে পেলেন এক গোলাকার নগরীর দেয়াল এবং নগরীর অভিমুখে চলতে লাগলেন।
নগরীর কাছাকাছি আসবার পরে, তিনি শুনতে পেলেন ভেতর থেকে ভেসে আসছে খুশির দম্ভময় পদধ্বনি , আনন্দের হাসি আর অনেক বাঁশীর কোলাহল। দরোজায় করাঘাত করলেন তিনি আর কোন এক দ্বাররক্ষী দরোজা খুলে দিলো।
দেখতে পেলেন এক মর্মরে তৈরী বাড়ি, যার সামনেও মর্মরস্তম্ভ। স্তম্ভ থেকে ঝুলছিলো ফুলের মালা আর ভেতরে বাইরে জ্বলছিলো সেডার এর মশাল। তিনি ঢুকে পড়লেন বাড়িটিতে।
বকুলকথা (২)
আস্তে আস্তে বকুল অনুভব করতে লাগলো তার ওপর কাকু-কাকিমার এ নির্ভরতা নিতান্তই স্বার্থ নির্ভর, ভালোবাসা নির্ভর নয়। আগে পাড়ার কেউ যদি বকুলকে ডেকে জিজ্ঞেস করতো, ও বকুল কি খবর তোর? এভাবে বোস বাড়ি পড়ে থাকলেই চলবে? পরের সেবা করেই যাবি? বিয়ে থা, চাকরি কিছুই করবি না?
হুমায়ুন আজাদ স্মরনে
ভয় নেই গোলাপ, তুমি পুষ্পিত হও
মেলে ধরো তোমার পাঁপড়ি।
আমরা আছি, জেগে আছি তোমায় ঘিরে।
ভয় নেই কাক, তুমি আবর্জনা বিনাশ করো
একে একে গিলে নাও পচে যাওয়া শরীর।
আমরা আছি, চেয়ে আছি তোমার পানে।
ভয় নেই বসন্ত, ভয় নেই পলাশ,
ভয় নেই শহীদ বেদী।
আমরা আছি, এখনো জেগে আছি।
পচন ধরা শিশ্নের ভয় নেই ঊর্বশী,
ক্ষরিত বিষের ভয় নেই ষোড়শী।
পাঠাগুলো কে চোখে চোখে রেখেছি।
ভয় নেই আজাদ, তুমি ঘুমাও
নষ্টগুলো খোঁজা হচ্ছে ধীরে ধীরে
কিছুই যেতে দেব না নষ্টের অধিকারে।
মাসব্যাপী কার্ণিভাল ০১
মাননীয়া প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করে যাওয়ার ক্ষণিকক্ষণ পরেই আমি সপরিবারে বইমেলায় পৌঁছেছিলাম। আমাদের প্রধানমন্ত্রী বই নিয়ে ঘুমাতে যান, দুষ্টু লোকেরা বলে তিনি বই দেখলেই ঘুমিয়ে পড়েন, সেসব কারণেই সম্ভবত যেকোনো ছাপানো রিপোর্ট তার সামনে আসলেই তিনি ঘুমিয়ে পরেন, কিন্তু তিনি যেহেতু ঘুমিয়ে পড়তে পারেন না তাই অধিকাংশ রিপোর্টে কি লেখা আছে তা তার জানা নেই। তিনি যুক্তরাজ্যে গিয়ে বলেছেন তার সরকার বিচারবহির্ভুত হত্যাকান্ড নিরসনে সাম্ভাব্য সকল কিছুই করেছে,
আড়িয়ল বিল
কিছুদিন আগেই শেয়ার মার্কেট নিয়ে রাজপথ ছিল উত্তপ্ত। সরকারের হস্তক্ষেপে এখন আস্থা হারানো মানুষগুলো সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্ক্রিনের সামনে বসে বসে কত লস কমলো সেই হিসাব করছে। এবারের মত হয়তো সামাল দেয়া গেল।
হঠাৎ আবার উত্তপ্ত জনপদ। এবার
নিয়ে
আড়িয়ল বিল রক্ষা করুন : ডা. ফখরুল ইসলাম চৌধুরী / শাহজাহান বাদল / সাইদুর রহমান সাইদ
১. ঐতিহাসিক পটভূমি
থাপড়াইতে চাই...
আমগো মহল্লায় নানান জাতের মানুষ থাকে। আগে ছিল খালি বাড়িওয়ালা আর পরিবারশুদ্ধ ভাড়াটিয়া। গত ২/৩ বছর থেইকা বিভিন্ন রকমের মানুষ বসবাস শুরু করছে পাড়ায়। ব্যাচেলার পোলাগো লাইগা মেস বাড়ি আছে। ব্যাচেলার মাইয়াগো লাইগা মহিলা হোস্টেল আছে। পাড়ায় ৩/৪ টা দোকান হৈছে। গত ৩/৪ দিন আগে দেখলাম পাড়ার এক বাড়িওয়ালা তার নিচতলার গ্যারেজের জায়গা কমাইয়া একটা দোকান খুলছে। সেইটারে নাকি বিউটি পার্লার বানাইবো। আজব সব কাজ-কাম।
মহল্লায় মহিলা হোস্টেল আর পোলাগো মেস থাকার কারনে সারা মহল্লা জুড়ে দিন রাইত ডি-জুস পোলা-মাইয়ারা খালি আড্ডা দেয়। সকালে বাইরে যাওনের সময় তাগোরে দেখি জোড়ায় জোড়ায়। রাইতে ফিরনের সময়ও দেখি...। ওগোরে এইভাবে দেখতে দেখতে একটা পুরানো গপ মনে পইড়া গেল।
সভ্য মানুষের মহল্লায়
আমার মা বেশ দীর্ঘ দিন ধরেই আমার উপরে মহাক্ষ্যাপা কিংবা বিরক্ত, আমার নিজের মতো জীবনযাপনের কোথাও তিনি উচ্চাকাঙ্খা কিংবা অর্থনৈতিক পরিপক্কতা খুঁজে পান না, আমার চিরকালীন আড্ডাবাজী আমার প্রশ্রয় এবং আদিখ্যেতার নিয়ে ভীষণ ক্ষুব্ধ হলেও আমার সাথে তেমন বাক্যালাপ না থাকায় আমি সেসব সংবাদ শুনতে পাই অন্যসব বোনদের কাছে, মাঝে মাঝে নিজেও ক্ষুব্ধ হই, ভাবি পৃথিবীর সকল অর্জন কেনো অর্থমূল্যে নির্ধারিত হবে-
আমি কম্পিউটারের সামনে বসে দিন-রাত কি দুনিয়া উদ্ধার করছি তিনি জানেন না, তবে সৌভাগ্য হলো তিনি আমার কম্পিউটারের লেখা কিংবা আমি যে আদৌ কোথাও লিখি তা জানেন না। সুতরাং আমি নিশ্চিত আমার এইসব লেখালেখি এবং অধঃপতনের সংবাদ তার জানা হবে না।
'চন্দ্রাবতীর চোখে কাজল রং' আমার প্রথম উপন্যাস

প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য
জাগৃতি প্রকাশনী
উপন্যাসটি প্রথম যখন সামুতে শুরু হয়, সেসময়ের অনকেই বর্তমানে 'আমরা বন্ধুতে' নিয়মিত , যাঁরা নানাভাবে উৎসাহ আর সহযোগিতা যুগিয়েছিলেন । টুটুল ভাই সবসময়ই খোঁজ -খবর রেখেছেন, উপন্যাসটি কবে আসছে । আমাদের জনদরদী প্রিয় মেসবাহ ভাইও উপন্যাস প্রকাশে সহযোগিতা করেছেন যথাসাধ্য । 'কৃতজ্ঞ' শব্দটাতে সবটুকু কৃতজ্ঞতা প্রকাশ হয়না আসলে সবসময় । তবু, আন্তিরকভাবেই বলছি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ।
২০১১ এর বইমেলাতে মলাটবদ্ধ হয়ে নতুন রূপে, নতুন সাজে আসছে 'চন্দ্রাবতী । মাঝের বছরগুলোতে অনেক পরিবর্তিত, পরিবর্ধিত আর পরিণত হয়েই সে আসছে ।
আমাদের সাম্প্রতিক ব্লগিং, আর তারপর
১.
সাম্প্রতিক ব্লগিং সিনারিও দেখে মনে হলো একটা পোস্ট লিখা যেতেই পারে, যদিওবা এতে করে ''সুশীল'' আখ্যায়িত হওয়ার আশংকা থেকেই যায়। তবুও এই আশংকাকে গুরুত্ব না দিয়ে, বরং ''সুশীল'' শব্দের অর্থ বদলে গিয়ে এর রুঢ় (নাকি যোগরুঢ়?) টাইপ শব্দ হওয়ার প্রসেসের সাথে নিজের যুক্ত হবার সম্ভাবনাটাকেই বড় করে দেখছি।
বাংলা ব্লগিংয়ে নিজেকে প্রবীণ দাবি করা যাবেনা কোনভাবেই যেহেতু আমার ব্লগিং এর বয়েস মাত্র সাড়ে তিন বছর, তবে এর সম্পর্কে হালকা ধারণা পাওয়ার জন্য এই সময়টুকু যথেষ্ট বলেই মনে হয়। শুরু থেকে এখনো পর্যন্ত যদ্দুর দেখেছি তাতে করে জানি বাংলা ব্লগে যত আলাপ-আলোচনা-সমালোচনা তার সিংহভাগ জুড়ে আছে মুক্তিযুদ্ব, এবং ধর্ম; কখনোবা ব্লগীয় ইন্ট্যার্যকশানের ফর্মে, কখনোবা ব্লগীয় অস্হিরতা বাকবিতন্ডার বেশ ধরে।
২.
যায় বেলা - অবেলায়
একটা সময় ছিল যখন সকাল সাড়ে দশটা থেকে এগারোটা বা রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাথায় লাল ব্যান্ড বেঁধে মিছিল করতাম। মিছিলে গলা ফাটিয়ে শ্লোগান দিতামঃ
এই সমাজ জীর্ণ সমাজ
এই সমাজ ভাঙতে হবে
ভাঙতে গেলে বাঁধবে লড়াই
এই লড়াইয়ে জিততে হবে
এই লড়াইয়ে জিতবে কারা
কৃষক-শ্রমিক-সর্বহারা
ইতিহাসে জিতেছে কারা
কৃষক-শ্রমিক-সর্বহারা
দুনিয়ার মজদুর
এক হও, লড়াই কর
এক হও, যুদ্ধ কর
দুনিয়ার মজদুর
বিশ্বে আছে এক বাদ
মার্কসবাদ - লেনিনবাদ
সর্বহারার মতবাদ
মার্কসবাদ - লেনিনবাদ
বকুলকথা (১)
বকুল একবার উঠছেতো আবার বসছে বিছানায়। অস্থির লাগছে প্রচণ্ড কিন্তু কিছু করার নেই তার, জানে না কি করলে অস্থিরতা কমবে। টেবিলের ওপরে থাকা বইগুলো উল্টাচ্ছে, বাণী বসু’র লেখা ইদানীং খুব টানে তাকে। বহুবার পড়া “একুশে পা” আবারো খুলে বসলো, যদি মনটাকে ব্যস্ত রাখা যায়। কিছুক্ষণ অক্ষরগুলো চোখের পরে নাচানাচি করলো, অক্ষরগুলোকেই চিনতে পারছে না সে। পড়ার বৃথা চেষ্টা বন্ধ করে আবার বসলো। আজ ছুটির দিন হয়েছে বলেই জ্বালা। কোথাও যাওয়ার নেই তার, বন্ধু নেই বান্ধবী নেই। পার্লার আর বাড়ি আর বাড়ি আর পার্লার এইই জীবন প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বকুলের। কর্মঠ মেদহীন শরীর দেখে কেউ ধারণাই করতে পারবে না আটত্রিশ কাটাচ্ছে বকুল এখন। সবাই ভাবে বড়জোর ত্রিশ। যদিও আজকাল কেশে রূপালী রেখে দেখা দিতে শুরু করেছে। সেদিন ঝর্ণাদিকে বলে মেহেদী রঙে ডাই করেছে নিয়েছে চুল সে। পরিচ্ছন্ন থাকতে বকুল খুবই ভালোবাসে। ছোটবেলার অভ্যাস, রাঙা কাকিমা করিয়ে দিয়ে
ঈভ টিজিং ; অধরা প্রেম
বাংলাদেশের মানুষের কাছে সাধারণ তথ্য যতো দ্রুত পৌঁছে যায় ততো দ্রুত এমন আর্থসামাজিক পরিস্থিতিতে থাকা দেশ গুলোর মানুষের কাছে দেশ বা মানুষ সম্পর্কিত তথ্য পৌঁছায় না । এমনটা হওয়ার প্রধান কারণ হলো প্রায় পুরো দেশের সামাজিক প্রেক্ষাপটের সমতা এবং ঐতিহ্য গত সাদৃশ্য, এ ছাড়াও আছে বিস্তৃত সমভূমির ভূ-প্রকৃ্তি এবং মুঠো ফোনের সহজ লভ্যতা ।
জীবিকা অথবা জীবন- ৯
খুব ভোরবেলা ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে রহমান সাহেব মনু মিয়ার রুমে উঁকি দিয়ে তাকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয়ে গেলেন। তারপর কিছু একটা ভাবতে ভাবতে গেট খুলে বাইরে বেরোবার আগে আজগরকে ডেকে তুলে বললেন, আমি আইতাছি। ঘুমাইয়া পরিস না জানি!
আজগর বিছানায় উঠে বসে চোখ ডলতে ডলতে হাই তুলে বললো, আইচ্ছা যান!
আজগর তার ঘরের জানালা দিয়ে একবার বাইরে উঁকি দিয়ে ফের বিছানায় গিয়ে বসে। জানালা পথে দেখতে পায় মনু মিয়া মোরগ-মুরগিগুলোকে খোঁয়াড় থেকে বের করে তারের খাঁচায় ঢুকিয়ে দিচ্ছে। তখনই সে আবার উঠে জানালায় মুখ বাড়িয়ে শব্দ করে থুতু ফেলে।
শব্দ শুনে মনু মিয়া একবার ফিরে তাকালেও কিছু বললো না। বাসিমুখে কেউ কথা বললে তার মনে হয় যে, সেই মুখ থেকে ভকভক করে দুর্গন্ধ বের হচ্ছে।
একটি হারানো বিজ্ঞপ্তি
আমি নেই।
আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই।
শেষবার যখন দেখা গিয়েছিল তখন আমার হাতে ছিল নীল প্রজাপতি
পায়ে চাপ চাপ কাদা, মেঠো পথের
বয়স হরিণ চপল
গায়ে রংধনু বর্ণ
তারপর উবে গেছি
গুম হয়ে গেছি
বলা নেই কওয়া নেই।
আমি নেই
আমাকে যাচ্ছে না পাওয়া কিছুতেই।
খোঁজকেরা দেখে নেয় পেঁজা মেঘ সরিয়ে
যদি ছেলেখেলা করে আড়ালে থাকি লুকিয়ে!
আমাকে গেল না পাওয়া ঘাসের গোড়াতেও
কৃষ্ণচূড়ার ডালে,
সাম্পানের পালে,
ঝিনুকের খোলে,
আমি নেই!
আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই।
আর কোথায় কিভাবে হারায় কেউ?
জানে না ওরা।
অভয় ঘোষনায় জোর প্রলোভন চলে। বলে,
পৃথিবী কে মুড়ে শব্দ খাতার মলাট করে দেবে সত্যি সত্যি ···
আমি ফিরি না তবু ।
আমি বামপন্থী আলাপে নেই
ডানপন্থী মেজাজে নেই
ওরা আমাকে পেল না খুঁজে কোনভাবেই।
অবশেষে,
খোঁজ থেমে আসে।
স্বজনের অশ্রু মুছে গেছে ওই গণ্ডদেশে।