ইউজার লগইন
ব্লগ
আগুনের কথা বন্ধুকে বলি.........
আজ বিকেলে এক ছোট ভাইয়ের সাথে এ আর রেহমানের কনসার্ট নিয়ে আলোচনা হচ্ছিলো, আমার জাতীয়তাবাদী মন অনেক বয়ান শুনিয়ে দিলো চামে। ছোটভাই টেনশন ছাড়া বলিলো- সমীকরন অতি সহজ, আপনে কবীর সুমন বা অঞ্জন দত্ত আসিলে শার্ট প্যান্ট পাঞ্জাবী বেইচা যেমন দৌড় দিতেন, আমি মেটালিকা আসলে মোবাইল সেট বেচে দিয়ে হলেও দৌড় লাগাতাম, আর যাদের এ আর রেহমান দিওয়ানা সাথে হিন্দি মনস্ক মন তারাও দোড় লাগিয়েছে। তারা বাংলা গানের আর কি শুনবে, যে যারে ওউন করে আর কি! আমিও এই যুক্তি মেনে নিলাম খুশী মনে। আসলে আমরাই আমাদের মত করে স্বদেশী বিদেশী কত কি নিজের বলে ওউন করি। নিজেদের পছন্দ অপছন্দের ভিত্তিতে এক দেয়াল বানিয়ে ফেলি। যা ভালো লাগে না, তা কত খারাপ তা প্রমানে নেমে যাই, আর যা ভালো লাগলো তাকে যত পারা যায় মহান বানাই। আমিও তার বাইরে কেউ নয়!
ওভারট্রাম
আমি জানি আমার শরীরের কয়েকটা ফাংশন ঠিকভাবে কাজ করছে না। অচল হয়ে যাবার সময় আসেনি এখনো। কিন্তু এটুকু সচলত্ব নিয়ে বাকী জীবন পার করা মুশকিল হয়ে দাড়াবে। বিশেষতঃ পকেটের টাকা যখন ফুরোবার দিকে থাকে। এত দীর্ঘায়ুর কোন সম্ভাবনা ছিল না। তাই সঞ্চয়কে নিরুৎসাহিত করেছি সারাজীবন। যা কামিয়েছি দেদারসে না হলেও সমানে সমান খরচ করেছি। ভেবেছিলাম চাকরী ফুরোবার আগেই ঠেসে যাবো। পরকালে গিয়ে টাকাকড়ির চিন্তা নাই। সন্তানদের জন্য কিছু তৈরি করে যাবার কথা বলে সবাই। কিন্তু তৈরী করে দিলেও লাভ নেই। আমার ভাই তৈরী করে দিয়ে গিয়েছিল। গাড়ি বাড়ি টাকা কড়ি ব্যবসা। দেখা গেল ভাইয়ার কবরের মাটি শুকাতে না শুকাতে সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি লেগে গেছে। লোকে এটা নিয়ে ব্যাপক হাসাহাসি করেছে। আমি ঠিক করেছিলাম পৈত্রিক এই বাড়িটা ছাড়া আর বছরখানেকের খোরাকী রেখে মরবো। বাকীটা ছেলেরা করে খেতে পারবে।
গান কবিতা ছন্দের দেশে ভিখারী বেশে-অনেকদিন পর
বহুদিন কিছু লিখা হয় না, সময়ের সাথে আমি ছুটছি, এদিকে বান্ধবী জেরীন সুদূর আমেরিকা থেকে জানতে চাচ্ছে কেন আমার কোন লিখা সে দেখছে না- একজন পাঠক আমাকে মিস করছে এই ই বা কম কী!
পাখির বুলি
পাখির বুলি কত যে শুনি
হায় মহাসময় হয়ে যায় ক্ষয়
শূন্য ঝুলি, ফাঁকা হৃদয়
এ জীবন বুঝি কয়েদীর ও নয়!
নিয়ম শাসন জীবিকা
দুচোখ পায় না কোনকালে
সূর্যের দেখা-
নদীর স্রোত দিন-রাত
মাখামাখি চলে যায়
হায় মহাসময় হায় আয়ু
সমারোহবিহীন দিকশূন্যপুরে ধায়।
(২১.০১.২০১৪, ৬:৪৫ সন্ধ্যা-অফিস মিটিং এ বসে লেখা)
পারমিতা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা
হয় না দেখা হয় না কথা
বোঝে না কেউ বুকের ও ব্যথা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা
কত শত উৎসবে মুখর শহর
একা একা কাটে আমার অষ্টপ্রহর
খোজেঁ না কেউ মেঘ বারতা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা
বিচ্ছেদ এবার হবে ই হবে জানি
আমাদের জন্য,সব আমাদের জন্য!
মনটা ফুরফুরে কাল থেকে, এই ক্রিকেটের নামে যে সার্কাস ফরমেট এখন চালু সেই টিটুয়েন্টিতে তার বিশ্বকাপের কোয়ালিফাইয়িংয়ের প্রথম ম্যাচে আফগানদের হারালো। বাংলাদেশের কেন কোয়ালিফাইং খেলতে হবে এই জিনিস ভাবলেই আমাদের মেজাজ খারাপ হয়। মানছি আমরা এই ফরম্যাটটায় দুর্বল তাই বলে হংকং নেপালের সাথে খেলতে হবে মুলপর্বের জন্য। ব্যাপারটা আমার কাছে জেনেই খুব ইন্সাল্টিং লাগছে। পরে ভাবলাম ঠিকই আছে, হংকং নেপালদেরওতো সাধ জাগে আমাদের মত দলের সাথে খেলার তাই তাঁদের জন্য এক অনন্য সুযোগ। ম্যাচের আগেই বলছিলাম লোকজনদের, বাংলাদেশ জাস্ট উড়িয়ে দেবে। তাই হলো, নিজের কথা মিলে গেল, মনে আনন্দ। যদিও ওয়ানডেতে সেই এশিয়া কাপে্র ম্যাচেও সেইম বয়ান দিয়েছিলাম, উল্টা নিজেরাই উড়ে গেছি। সেইদিন যে কি মেজাজ খারাপ হলো, বলে বুঝাতে পারবো না। তাই গতকাল ষোলোই মার্চ, রোজ রবিবার আমার দিনটা এক আফগান জয়েই খুব খুশি!
ক্কক
উড কমিশন ১৮৫৪ সালের এডুকেশন্যাল ডিসপ্যাচে লিখেছেন . Among many subjects of importance, none can have a stronger claim to our attention than that of education. It is one of our most sacred duties to be the means, as far as in us
lies, of conferring upon the natives of India those vast moral and material blessings which flow from the general diffusion of useful knowledge, and which India may, under Providence, derive from her connexion with England. For although British influence has already in many remarkable instances, been applied with great energy and success to uproot demoralising practices and even crimes of a deeper dye, which for ages had
ধূসর গোধূলিঃ ৩৬ - ফন্দি
মফিজ মিয়া মুখে যতই বলুক মেয়েজামাইকে টাকা দেবে না, মেয়ে শেফালির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আর পণ রক্ষা হয়না। একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা ভেবে টাকার ব্যবস্থা করে দেয়। শেফালি চলে যায় শ্বশুরবাড়ী। যাবার সময় জামাই গদগদ ভাব নিয়ে শ্বশুরের পা ছুঁয়ে সালাম করে।
-আব্বা, আমগো লইগা দোয়া কইরেন।
মফিজ মিয়া সবই বোঝে। মনে মনে ভাবে মেয়েটা তবু সুখে থাক।
সারাদিন পর সাজু বাড়িতে ঢোকে। মফিজ মিয়ার রক্ত ওঠে মাথায়। খেঁকিয়ে ওঠে সে। হারামজাদা! সারাদিন কই থাহস? বাপের হোডেলে খাস আর টো টো কইরা ঘুইরা বেড়াস?
সাজু কোন উত্তর দেয় না। নিরবে ঘরে ঢুকে যায়। মফিজ মিয়ার রাগ আরও চড়ে যায়
-কি রে? কি কই কানে ঢোকে না?
-কাম আছিলো। সোজাসাপ্টা উত্তর দেয় সাজু।
-সারাদিন বাইরে কি কাম তোর? ঘোড়ার ঘাস কাটতে গেছিলি? দুই পয়সা আয়ের তো মুরোদ নাই।
বিষণ্ণতা যে দিন তারা হয়ে জ্বলবে
কি জানি হচ্ছে ইদানিং। জমে থাকা কাজগুলো করাই হয়ে উঠছে না। টেবিলটা খুব অগোছালো হয়ে আছে। অজস্র ধুলো জমেছে কম্পিউটারের মনিটর আর বইগুলোতে। কয়েকটা ফোন কল আর ইমেইল করার কথা সময়মত মনে থাকছে না।
এরই মধ্যে গরম পড়ে গেলো। কয়েকটা টি শার্ট কেনা দরকার। একটা রোদ চশমাও ভীষণ জরুরী। তার চেয়েও জরুরী আগামি মাসে পাহাড়ে বেড়াতে যাবার জন্য অগ্রিম টিকেট কেটে রাখা। কে কে যাবে, কোথায় কোথায় যাবো সেসবও কিচ্ছু জানি না।
অথচ দিনগুলো একটা একটা করে ফুরিয়ে যাচ্ছে। কাল রাতে সবুজ ঘাসের চাদরে বসে অবকাশ যাপনে রত ছিলাম, আকাশে ছিলো বিশাল আকৃতির চাঁদটা। আধ শোয়া হয়ে আকাশের দিকে তাকিয়ে শাহিন ভাই বললেন, চাঁদতো দেখা যাচ্ছে। তখনই আমাদের মনে হল যে ফাল্গুন মাসটা চলে গেলো।
কষ্টে মাখা দিনগুলোই
প্রতিদিনই ব্লগে আসি, কিছু লিখতেও ইচ্ছে করে কিন্তু কেন যেন হয়ে ওঠে না। বড্ড বদলে যাচ্ছি আজকাল। আসলেই বদলে গেছি বড় ভয়নকভাবে। ভাবতেই আজব লাগে এই আমি একসময় ঐ আমার মত ছিলাম। তখনো জাকির ছিলাম এখনো আছি মাঝে আপেক্ষিক সময়টাই যা সব করল। বলে লাভ নেই, তাই পুরানো দিনের গান শুনি। আবদুল হাদির "কেউ কোন দিন আমারে ত কথা দিল না।" এক সময় ভোর হত শত ব্যস্ততা আর কলেজ, কোচিং আর র্নিমম শত কাজ নিয়ে আর এখন ভোর একরাশ হতাশা নিয়ে। আরো একটা র্দীঘ অলস দিনের কিভাবে সমাপ্তি করা যায় তার পরিকল্পনা নিয়ে। সত্যি বিরক্তিকর।
টাইগারদের বলছি
"বাংলাদেশ"। ছাপ্পান হাজার বর্গমাইলের ছোট্ট একটি বদ্বীপ। ষোল কোটি মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে যুগের পর যুগ ধরে। আমাদের দেশ ছোট হতে পারে কিন্তু আমাদের ইতিহাস কম সমৃদ্ধ নয়, কম গৌরোবজ্জ্বল নয়। অগণিত জ্ঞানী-গুণীর জন্ম দিয়েছে রত্নগর্ভা এই দেশ। অগণিত শহীদের রক্তের বিনিময়ে, মা-বোনের ইজ্জতের বিনিময়ে এসেছে আমাদের স্বাধীনতা। এসবই স্বাধীনতার আগের কথা। স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে গর্বের জিনিস সম্ভবত "ক্রিকেট"।
ভালোলাগার কবিতা
আমার পরিচয়
-- সৈয়দ শামসুল হক
আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?
আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।
এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।
এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে
এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।
আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে
আমি তো এসেছি 'কমলার দীঘি' 'মহুয়ার পালা' থেকে।
আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে
আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে।
এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে
না হয় পকেটে খুচরো পাথর রাখলাম
বড্ড পরিশ্রম যায় ইদানীং। সকাল বেলা ঘুম থেকে উঠেই অফিসের জন্য দৌঁড়ানো লাগে। অফিসে পৌঁছানোর পর কুকুরের মতো কাজ শুরু হয়। সেই কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। আর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা শেষে রাত। রাতে বাসায় ফিরে এতো বেশী ক্লান্ত লাগে যে বেশীরভাগ দিনই আমি নয়টা সাড়ে নয়টা থেকে পড়ে পড়ে ঘুমাতে থাকি। আমি অবশ্য এরকম ব্যস্ততাই চাই, এক মিনিটও অবসর চাইনা। অবসর থাকাটাকে আমি প্রচন্ড ভয় পাই। অবসর হলেই মাথায় নানারকম চিন্তা ভর করে আর আমার খুব অস্থির লাগে। আব্বু- আম্মুর সাথে, পিচ্চি বোনদুইটার সাথে সবসময় খুব বাজে ব্যবহার করি। কেন করি জানিনা, কিন্তু করে ফেলি। এবং খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে ওরা আমার উপর কোন রাগ করেনা। ফেসবুকে যাইনা। ঐখানে গেলেই দেখি সব সুখী সুখী মানুষদের সুখী সুখী ছবি, স্ট্যাটাস। দেখলেই রাগ লাগে। এতো আনন্দ কোত্থেকে আসে এদের জীবনে কে জানে?
সময় বয়ে যায় ধু ধু কংক্রিট অঞ্চলে!
এবারের বই মেলায় আমার একটা সিরিজ বই কেনা হয় নাই মাওলা পাবলিকেশন্সের কারনে। তা হলো মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি সিরিজ, ১৬ খন্ডের। আমি যখনই তাঁদের স্টলে গিয়েছি তখনি জবাবঃ ভাইয়া এক খন্ড নাই, ৭ আর দুই নাই, আরেকদিন আইসেন, শেষ দিন যখন কিনতে উদ্ধত হলাম তখন দুই নাম্বারটা নাই। রাগে ক্ষোভে তাই আর ১৫০০ টাকা দিয়ে আর কেনাই হলো না সিরিজটা। আমাকে বাংলা বাজারে যেতে বললো সেলসম্যান। যাই হোক এখন মনে হচ্ছে ঢাকা নিয়ে পড়ে লাভ কি?
আপনারা সবাই দোয়া করবেন
কার নামে আজ ঘুমিয়েছিলেম
চোখ খুলে ভাই দেখি,
শত পরীর মেলা বসেছে
রইল না কেউ বাঁকি।।
বউদি ভাবি গিন্নী শালী
আর যারা আছে সব মিলে
গোলাপ রজনী চম্পার সুবাস
নাড়া দিচ্ছে দিলে।।
কোন এক বসন্তের দুপুরে ঘুমিয়েছিলেম, উপরে বর্ণিত ডজন খানের পরীর কলকল ছলছল কলকাকলীতে নিদ্রার হল অকাল মৃত্যু। দরজার পর্দা গলিয়ে চর্ম চক্ষুর দৃষ্টি তাদের উপর নিপতিত হবার সাথে সাথে আমার কবিত্ব জেগে উঠল, লিখে ফেললাম উপরের কটি লাইন।
অতঃপর বের হয়ে লিখিত ক লাইন আবৃতি করাতে কেউ কেউ ভেঙচি কেটে উঠল, যাকে দেয়া হয়েছে তাঁর গন্ধই নেয়া হউক, অন্যদিকে যেন নজর না পড়ে।
বাস্তবের রাক্ষস-খোক্ষস-ডাইনীরা
ইদানীং আমার সব কিছুই এলো মেলো । কিছুই গুচিয়ে করতে পারিনা । ভাবনারা জঠ পাকায় খালি । লেখালেখি হয়না বহুদিন, অথচ লেখার কত টফিক্স । কত কিছু ঘটে গেল গত দেড় দু’বছরে ! গত বছরের শেষ দু’তিন মাস এবং এ’ বছরের প্রথম মাসে কত সন্ত্রাস হল ! কত মানুষের জান গেল রাজপথে ! গুলিতে, বোমায় ! এরই মাঝে অতি আশ্চর্য একটা নির্বাচণও হল । পুরো দুনিয়া গণতন্ত্রের শিক্ষা এবং দীক্ষা পেল পুঅর বাংলদেশ থেকে । অথচ আমার কিছুই করা হলনা ! অবশ্য আমি একা নই, প্রিয় এ ব্লগটির দু’একজন ছাড়া আর কাউকে যেন ছুঁয়নি ঘটনাগুলো ! তা থাক ওসব ! তারচে বরং নিজের যন্ত্রণার কথা বলি ! আমি কিন্তু লিখতে চাই, নিজের অনুভুতিগুলো রেখে যেতে চাই প্রিয় ব্লগে । কিন্তু হয়না, লিখতে বসলে এলোমেলো হয়ে যায় সব ! চোখের সামনে শৈশবে শোনা রূপকথার দৈত্য-দানো, রাক্ষস-খোক্ষস আর ডাইনীদের বিকট বিকট হা গুলো ভসে উঠে ! অনিদ্য সুন্দর রাজকুমার-রাজকনেদের দেখিনা কোথাও !
তনুশ্রী
মসজিদ খেকে ভেসে আসছে আযানের ধ্বনি।ক্রমে তার পাল্লাটা ছড়িয়ে পড়ছে আশেপাশের লোকালয়ে।আবার এই ধ্বণিটাই মিলিয়ে যাচ্ছে দূরের সীমাহীন প্রান্তরে।কী অন্যবদ্য এক প্রাকৃতিক খেলা ।এটাই অনুভব করছিলাম এতক্ষণ।কী আর্শ্চয আর বিচিত্র এই পৃথিবী। সারা রাতের নির্ঘুম একজোড়া চোখে কুয়াশা ভেজা সকালের মত জড়িয়ে আছে কয়েক ফোঁটা অশ্রু।সারাটা রাত কেটেছে ঘুমহারা চাতকের মত ভোরের প্রতীক্ষায়। আর পারছি না ?আমি জানি,ভোরের কুয়াশার স্থায়িত্বকাল কতটুকু , আমার এই অশ্রুর সময়ও হয়ত ততটুকুই তবু হৃদয়ের বেষ্টনী থেকে যে অদৃশ্য
যন্ত্রনা ক্ষরিত হচ্ছে তার বাধ আমি কী দিয়ে দিব ?