ইউজার লগইন
ব্লগ
ফ্রেমবন্দী অনুভব: ২
ক. প্রফেসর ব্রায়ানের সাথে যাচ্ছি কিছু ইন্টারভিউ নিতে, সুনামগঞ্জের কোনো এক জেলেপাড়ায়। তিনি একজন নৃতাত্ত্বিক, সম্প্রতি বাংলাদেশের সাক্ষরতার উন্নতি এবং এর সাথে মোবাইল ফোনের বিস্তৃতি তাঁর মনোযোগ কেড়েছে। একজন নিরক্ষর মানুষ কীভাবে প্রচলিত অক্ষর কিংবা সংখ্যার সাথে পরিচিত না হয়েও সাবলীলভাবে মোবাইল ব্যবহার করে যাচ্ছে- এটি তার বিস্ময়ের অন্যতম উৎস! গাড়িতে তিনি একের পর এক প্রশ্ন করে চলেছেন, আমি যথাসম্ভব উত্তর দিচ্ছি নিজের মতো করে এবং যেহেতু ছবি তোলার চেয়ে তাঁর প্রশ্ন করায় উৎসাহ বেশি এবং উল্টোদিকে আমার উত্তর দেয়ার চেয়ে ছবি তোলায় উৎসাহ বেশি- সুতরাং তাঁর ক্যামেরা এবারো আমার হাতে। তবে ব্রায়ানের ক্যামেরায় আমার ছবি তোলার এটাই শেষ পর্ব।
অশ্রু বিনিময়
খুব বৃষ্টি হচ্ছে বাইরে, মনে আর দুচোখের কোণে,
গভীর রাত বসে আছি জানালার পাশে দৃষ্টি আকাশ পানে,
এইতো সেই জানালা;
যার সামনে বসে কত কথা বলেছি প্রিয়ার সাথে মনের সুখে,
আজ সেই জানালার কাঁদছি মনের সীমাহীন দুখে,
টিপ টিপ পড়ছে বৃষ্টির জল সিক্ত মাটির বুকে,
আর আমার চোখের জল পড়ছে আমার মরু বুকে,
আকাশ তুইও কাঁদিস আমিও কাঁদি দুজনার মাঝে আদ্ভুত মিল,
আমিও কাঁদি দুখে তুইও কাঁদিস দুখে,
আমার প্রিয়া যাবে অন্যের ঘরে তোর বৃষ্টি যাবে সাগরের বুকে,
ওরে আকাশ তোর কান্না সবাই দেখে রে,
অথচ আমার কান্না কেউ দেখে নারে,
ওরে আকাশ তুই কেমনে পারিস এত করে কাদতে?
তোর চোখে এত জল কেন রে?
আমি আর পারিনা কাঁদতে,
আমায় এক শ্রাবণ জল ভাগ দেনা রে,
আমি এমন কাঁদতে চাই;
যেন প্রিয়ার হৃদয় ভিজে যায়,
আমি এমন কাঁদতে চাই;
যেন তার মা বাবা ভাই ভোনের চোখে স্নেহের অশ্রু ঝড়ায়,
যদি আমায় দিতে না পারিস তোর একটু জল,
তবু হারিয়ে যাওয়াটাই শ্রেয়
তবু হারিয়ে যাওয়াটাই শ্রেয় - অকারণ
ক্ষণস্থায়ী পাওয়ার চিরায়ত ভ্রান্ত সমীকরণ
আরো একবার সংশোধিত হতেই পারে ,
অতীতের ব্যুহময় অন্ধকারে
অনর্থক ক্ষীণপ্রাণ জ্যোতি
চীরতরে ঘুঁচে গেলেই কী ক্ষতি ।
সীমাহীন আকাশ ছোঁবার
বৃথা আড়ম্বর নাইবা করলাম আর ।
আকাশ বীরদর্পে হেসে আবার থমকে দাঁড়ায় ,
যদিবা ছিন্নমূল ব্যথারা উর্ধ্বপানে হারাতে চায় ;
কিন্তু শূণ্য জীবন এক চরম মাধ্যাকর্ষণ -
টান দেয় রক্তাক্ত সুতোয় , বনেদী তাঁতীর মতন
বুনে চলে নিশ্ছিদ্র বাস্তবতার জালক ।
কোথায় পালাবে হে নাদান পলাতক !
হয়তো পালানোর পথটা অননুমেয়
তবু হারিয়ে যাওয়াটাই শ্রেয় ।
দ্বৈরথঃ'ওঙ্কার-বাঙলা' আহমদ ছফা ও শহীদুল ইসলাম খোকন
''বাংলাদেশের কোন উপন্যাস ক্ল্যাসিকের মর্যাদা পাবে বলে আপনি মনে করেন ? আহমদ ছফা’র ‘ওঙ্কার’'
আত্মমগ্ন কথামালা ১২
কাইল্কা শাহবাগ থিকা ফিরনের পথে ঝড়ে আর বৃষ্টির ভিত্রে পড়লাম। রিক্সায়। উরে মা রে মা। কি যে ঠান্ডা পানি। এক্কেরে গুলির মত বিধতেছিলো। পকেটের ম্যাচ গেছে ভিজা। লগের জনের থিকা বিড়ি লইয়া বিড়িও ধরাইতে পারিনা। লগের জনের কাছে আছিলো লাইটার সেইটাও ঠান্ডা হইয়া গেসে। শেষ্মেষ বাসার নিকটে যখন পৌছাইলাম দুইহাতে কোনো সাড় নাই, থরথর কইরা কাপ্তেছি। রাস্তা পার হইতে গিয়া দেখি পায়ের উপ্রেও কন্ট্রোল নাই।
কয়দিন হইলো কি জানি হইছে বাল। ঝিমাইতে বেশী ভাল্লাগে
ব্লগে সবার লেখা পড়তেছি। ভালো লাগতেছে। কিন্তু লগিন কইরা কইতে মন চাইতেছে না
নিজেরে নিয়া বড়ই হতাশ।
অঞ্জন দত্ত বুইড়ায় ভালোই গান টান গাইতেছে। ইদানীং তার গানাবাজনা শুনতেছি। এই ব্যাটার গান শুনলে অল্টাইম নিজের ভিত্রে বিশাল বিশাল সাইজের ডিপ্রেসনের মেঘ জমা হইতে থাকে। সেই মেঘগুলারেই ঘুরাইয়া ফিরাইয়া দেখি নিয়মিত।
আবোল তাবোল - ১০
#
অনেকদিন হাবিজাবি কিছু লিখি না, এবি তে এসে অভ্রাস খারাপ হইয়া গেছে।
মাঝে মাঝে কোন প্ল্যান ছাড়াই হাবিজাবি কিছু না লিখলে ভাল্লাগে না!
অন্যান্য দিন তাও মাথায় কিছু না কিছু থাকে, যে এই এই জিনিস নিয়া লিখুম।
আজকে তাও নাই, মাথা পুরা খালি। টাইপ করতে করতে যা আসে তাই স-ই!
তাই, আগে ভাগেই কইয়া রাখতেছি। এই হাবিজাবি পইড়া ভাল না লাগলে আমার কিস্যু করার নাই!
#
দিনকাল ভাল যাচ্ছে না, বিভিন্ন কারনে মন মেজাজও তাই।
কয়েক দিনের জন্য নিজের ভেতর ডুব দিতে পারলে বেশ হত, তাও পারছি না আরও কিছু কারনে।
বাসায় অসুখ বিসুখ লেগেই আছে, কিছুতেই যাচ্ছে না।
আমরা নিজেরা অসুস্থ হলে খুব একটা অস্বাভাবিক লাগে না। বাসার দৈনন্দিন জীবনযাত্রায় ও হয়ত খুব বেশি পরিবর্তন টের পাওয়া যায় না। জ্বর হলে সারাদিন শুয়ে শুয়ে গান শুনবো, খুব খারাপ লাগলে আম্মু এসে মাথায় পানি ঢেলে দিলে খুব ভাল লাগবে। খারাপ কি?!
জীবন থেকে নেয়া (টুকরো টাকরা সুখের গল্প )
ঢাকা গেলে যা দেখি তাই খেয়ে ফেলতে ইচ্ছে করে। মাঝে মাঝে নিউমার্কেট আর গাওছিয়া যাই শুধু খাওয়ার জন্যে। কিছুই কিনি না, এ দোকান ও দোকান ঘুরি তারপর খাই, আবার খাই। হালিম, মোরগ পোলাও, শিক কাবাব, জিলাপি যা পাই তাই। একদিন কি কি অনেককিছু খেয়ে শপিং শেষ করে বেড়োতে যাবো আজিমপুরের সাইডের গেট দিয়ে, দেখি ওমা ঐখানের গেটের পাশের ছোট দোকানটায় কোণ আইসক্রীম বিক্রি হচ্ছে, সেটা খাওয়া হয়নি। বল্লাম পাশের লোককে। তিনি মহা বিরক্ত হলেন। প্রবাসীরা আমরা দেশে এলে অতিরিক্ত সচেতন থাকি। কোথায় কে আমাদের টাকা ছিনিয়ে নিয়ে উড়ে যায় সেই দুশ্চিন্তায়। আর এ ভদ্রলোকের সাথে এ ঘটনা বেশ কয়েকবার হওয়াতে তিনি মহাসতর্ক। তিনি তিক্ত গলায় বললেন, রাত বাজে নয়টা, এখন সব টাকা আমি গুছিয়ে ফেলেছি, কে কোথায় কি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনদিক থেকে দেখবে, গুঁতা দিবে, আইসক্রীম খেতে হবে না, চলো বাসায়। আমি বল্লাম অসম্ভব আইসক্রীম না খেলে আমি
শুধু একাকীত্বটুকু যেন সে কেড়ে না নেয়
ভয়াবহ শীত লাগছে। ভরাগ্রীষ্মে এমন মাঘের শীত কোথা থেকে এলো বুঝতে পারছি না। মনটা জমে আছে একদম বরফের মতো। আর মাঝে মাঝে হু হু করে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। যেন একটা শীতল অভ্যন্তর ধারণ করে আছি শরীরের ভেতর।
সন্ধ্যারাতে কালবোশেখী হয়েছিলো। সঙ্গে ঝুম বৃষ্টি। বৃষ্টির সঙ্গে অনেক জড়াজড়ি করেও আজ মন ভরে নি। মনে হচ্ছিলো এই বৃষ্টিটা সারারাত ধরে ঝরুক। আমি সারারাত বৃষ্টির মধ্যে রাস্তায় রাস্তায় হাঁটবো। ঢাকা শহরের ফুটপাথগুলোতে মানুষের ঘরবাড়ি না থাকলে হাঁটতে অনেক আরাম। এখন বৃষ্টির দিন বলে ফুটপাথের ঘরগুলো খুব একটা চোখে পড়ে না। আচ্ছা, ফুটপাথের বাসিন্দারা এখন কই গিয়ে থাকে? বৃষ্টির সময় কি তাদের মাথার উপর থাকে একটুকরো ছাদ?
আমরা বন্ধুর সোস্যাল ক্যাচাল

আমরা বন্ধু, তাইলে আমাগো ফেইসবুকে সবাই এড থাকবো না কেন?
আশিক ভাইয়ের ঠিক অনেকটা এমন কথা দিয়েই হঠাৎ ফেইসবুকে আমরা বন্ধু গ্রুপটা প্রানবন্ত হয়ে উঠলো। আপনারা যারা এখনো সেই মজা থেকে নিজেদের বঞ্চিত রেখেছেন, তাহলে মিস করছেন অনেক কিছুই।
ভালোবাসার গণিত
ইন্টারমিডিয়েট পড়ার সময় ভাবতাম ক্যালকুলাসটা ভালই জানি। ঐ ক্যালকুলাসে ৩৬ এই ভরসাতেই পরীক্ষার হলে ঢুকেছিলাম... না হলে Statics Dynamics খায় না মাথায় দেয় তাও জানতাম না... কিন্তু বিশ্ববিদ্যালয়ে নাসের স্যারের কাছে ‘Real Analysis’ পড়তে গিয়ে বুঝলাম Calculus এর ‘ক’ ও শিখি নি... বছরের অর্ধেক জুড়ে ফাংশান পড়াতে যেয়ে স্যারও হাফিয়ে উঠলেন, আর আমরা তো শেষ... যারা Function ই ঠিকমত বোঝে না তারা Analysis বুঝবে কি?
২ বছর ২ মাস ২ দিন

সেই দিনের পিচ্ছি ছেলেটার আজ ২ বছর ২ মাস ২ দিন পূর্ণ হল।
ও এখন টুক-টাক কথা বলে।
সকালে আমি অফিসে যাবার সময় আমার সাথে বেরুনোর জন্য কান্না জুড়ে দেয়।
অনেক কষ্টে ওকে রেখে বেরুতে হয়। ঘুষ দিতে হয় একটা 'মান্নাম'।
দুপুরে মাঝে-মধ্যে বাসায় খেতে যাই। আমাকে পেলে রাজ্যের অভিযোগ করবে সে।
যার অনেক কথাই বুঝিনা। আবার বেরুবার সময় যথারীতি কান্না। আমার সাথে বেরুনোর জন্য। আবার 'মান্নাম' দিয়ে রক্ষা।
রাতে বাসায় ফিরলেই নিজে জুতো পরে নেবে। আমার হাত ধরে বেরুনোর জন্য চিৎকার শুরু করবে। অগত্যা বাইরে যেতে হয় তাকে নিয়ে।
'বাক্কাফ' বা 'আগাগ' কিনে দিতে হয়।
যে ঝড়ো মেঘ একদিন আমাদের আকাশেও ডেকে আনবে বিপুল অন্ধকার
এই গল্পগুলো খুব চেনা আর সাধারণ। ওরা প্রত্যেকে কাছাকাছি সময়ে আলাদা পরিবারে মানুষ হচ্ছিল। বয়েস ৪-৬ বছর। ২০১১ সালে যে গল্পগুলো ছিল এরকম-
১. অমি প্রতি শুক্রবারের অপেক্ষায় থাকে। বাবা বাসায় থাকে সারাদিন। বিকেলে ওকে নিয়ে বের হয়। হয় শিশুপার্ক, নয়তো চন্দ্রিমা, নয়তো চায়নীজ। ফিরে আসার সময় মুঠোভর্তি চকোলেট আর বেলুন। প্রতি শুক্রবার ওর জন্মদিনের আনন্দ।
২. নীহা প্রতি রাতে ঘুমোবার আগে এক ঘন্টা বাবার গলা জড়িয়ে গল্প শুনে। সেই তিন বছর বয়স থেকে গল্প শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে বাবার প্রতিটা গল্প, তবু বাবার মুখ থেকে শুনতে ইচ্ছে করে ওর। প্রতিবার শুনলে মনে হয় এই প্রথম শুনছি, বাবা এমন মজা করে গল্প করে।
নাঈম মামার জন্মদিনের সকাল
আমরা বন্ধুর ব্যানার গুলান বড়ই মনোহর সাথে আকর্ষনীয়। যেমন এখন যে ব্যানারটা ঝুলতেছে তাতে বলতেছে মে দিবস অমর হোক। মে দিবস অমর হয়েই থাকে আমার মতো বেকারের কাছে। মে দিবসের বন্ধের মতোই সব দিন ছুটিতে যায় আমার। আমার আম্মুও এক কাঠি সরেস তিনি বলেন তোর তো সব দিনই মে দিবসের মতোই আনন্দে কাটে। চারিদিকে এতো ঠেসমারা কথা বারতা শুনতে শুনতে কিছুটা ক্লান্ত আমি। কিন্তু তাতেও আমার খুব একটা ভ্রুক্ষেপ নাই। কারন নতুন একটা মাসের শুরু নতুন করে মাসের শুরুতেই পাওয়া যাবে হাত খরচ পকেট খরচের টাকা। দিনগুলো যাবে আশা করতেছি আনন্দেই। কারন মে দিবসের মেহনতী মানুষেরা মাত্র ১ প্যাকেট বিরানীর জন্য মিটিং মিছিলে যায় আর সারা বছর গাধার খাটুনি আমি সেই মানুষদের চেয়ে অনেক আনন্দে আছি। দিন যায় আড্ডা মেরেই সাথে নাম মাত্রের এমবিএতে।
ক্ষ্যাপ ০১
জাতীয়তাবাদ রাজনৈতিক আদর্শ হিসেবে বিশ্বের অন্য কোথাও হয়তো গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের আমজনতার কাছে জাতীয়তাবাদ গুরুত্বহীন। পরিজন, মহল্লা, গ্রামের সীমান্ত পার হলে বড় জোর জেলাপর্যায় পর্যন্ত এই জাতীয়তাবাদ টিকে থাকে, অনেকাংশেই আঞ্চলিকতাবাদের বাইরে বাংলাদেশের সাধারণ মানুষ যেতে পারে নি। পীচ ঢাকা রাজপথ, রেললাইন, বিভিন্ন সেতু গ্রাম আর শহরের ব্যবধান ঘুঁচিয়ে ফেললেও আমাদের শৈশবে বাংলাদেশ নদীঅবরুদ্ধই ছিলো, সেই দুরে ইশ্বরদীতে পাকশী সেতু, সেখান দিয়ে যশোর খুলনা কুষ্টিয়া, ফুলবাড়ী স্টেশনে নেমে সেই মেইল ট্রেইন, এর বাইরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সবই অগম্য দুস্তর পারাবার।
নিরর্থক আলোচনা পোস্ট
হুমায়ুন আজাদ স্যারের দুইটা প্রবচন আছে-
"টেলিভিশনে জাহাজমার্কা আলকাতরার বিজ্ঞাপনটি আকর্ষনীয়, তাৎপর্যপূর্ণ; তবে অসম্পূর্ণ। বিজ্ঞাপনটিতে জালে, জাহাজে, টিনের চালে আলকাতরা লাগানোর উপকারিতার কথা বলা হয়; কিন্তু বলা উচিত ছিলো যে জাহাজমার্কা আলকাতরা লাগানোর উৎকৃষ্টতম স্থান হচ্ছে টেলিভিশনের পর্দা, বিশেষ করে যখন বাঙলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখা যায়।"
এবং
"বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন,
অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন।"