অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন ২১ জন অতিথি অনলাইন

মাজেজা

==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== === === ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ===== ===== ===== ===== মাঝরাতে শোনা গেল বৃদ্ব মা তার ছেলের সাথে ঝগড়া করছেন তারস্বরে। শোনা গেল ছেলে তার বৃদ্ব মায়ের সাথে ঝগড়া করছে তারস্বরে। পাশ দিয়ে যাওয়ার সময় ঝগড়া শুনে বিরক্ত এক গলিচারী জোরেজোরে বলল যেনবা নিজেকে শোনাচ্ছে ''মার, নটির পুলারে, মাইরা ফেল"

প্যারা শেষ। বহুতদিন ধইরা ভাবতাছি ব্লগে সাহিত্য প্র‌্যাকটিস করুম Crazy .. করা হয়না, করা হয়না.। আইজকা কইরা ফেললাম। সাহিত্য টা ক্লাস হইছে নাকি থার্ড ক্লাস হইছে ফিডব্যাক দিতে ভুলবেননা Smile

ফিডব্যাক বলায় মনে পড়ল- এত কষ্ট কইরা সাহিত্য রচনা কইরা তারপরে দেখি, ট্যাগ হিসেবে উপন্যাস, কবিতা সবকিছু দেয়া যায়, মাগার অনেক খুইজাও ''সাহিত্য'' ট্যাগ টা পাইলাম না!!!! মনে খুবই ব্যাথা পাইলাম। সাহিত্য ট্যাগ টা ট্যাগলিস্টে যোগ করার জন্য মডুর/ডেভুর কাছে আবেদন জানাইলাম Smile ....

এইচান্সে কয়া ফেলি ছোটগল্প ট্যাগটা কই? ব্লগে বেশীরভাগই ব্লগারতো ছোটগল্প লিখে (সাইজ-বিচারে কইলাম Tongue ) বইলাই আমার ধারণা

জরুরী ট্যাগস=== >

#অনুবাদ ট্যাগটাও তো মিসিং ।
#বিবিধ নামক ট্যাগটাও দেয় নাই (এইডা কাকনের জন্য একটা সারপ্রাইজ গিফট হইতারে Laughing out loud )
#প্রবন্ধ ট্যাগটা নাই।
#ব্লগে ব্লগে ব্লগারদের নাগরিক সাংবাদিকতা (কে জানে কি জিনিস!!!) নিয়া কত চিল্লাপাল্লা দেখলাম অথচ নাগরিক সাংবাদিকতা ট্যাগটা নাই...

সাইড ট্যাগ (না থাকলেও চলে আরকি)===>

#আলোচনা ট্যাগ আছে, কিন্তু সমালোচনা ট্যাগ নাই!!!!!
#কবিতা ট্যাগ আছে, কিন্তু কোবতে'র ট্যাগ পেলুম না

যে ট্যাগ না থাকলেই হচ্ছে না===>

# ১৮+ ট্যাগটাও দেখতে পাইলাম না ।

ব্লগানি থিকা রেস্ট নিলাম কয়দিন... তার আগে আগে একটা কবিতা... এত সুন্দর কবিতা মনে হয় খুব কম লিখা হইছে... যতটুকু দিলাম ততটুকুই পড়া ...

It little profits that an idle king,
By this still hearth, among these barren crags,
Match'd with an aged wife, I mete and dole
Unequal laws unto a savage race,
That hoard, and sleep, and feed, and know not me.

স্মৃতির পহেলা বৈশাখ (২).....আরুলপারুল দুগ্গাবোন / নজরুল ইসলাম

আরুলপারুল দুগ্গাবোন
নজরুল ইসলাম

এক অসহায় মা সাহায্য চাই

আমি সাহায্য চাই। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব সহজ ভাবে আমার সমস্যার কথা বলছি। আমার চৌদ্দ বছরের মেয়েকে নিয়ে সমস্যা। অত্যান্ত মেধাবী মেয়ে আমার। ক্লাশ ফাইবে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তাই বলে ভাববার কোন অবকাশ নেই যে তাকে তার অভিভাবকেরা ফার্স্ট হবার জন্য শুধু পড়িয়েছে। সে জন্মগত ভাবেই মেধাবী এবং অত্যান্ত সুন্দর পারিবারিক পরিবেশে বসবাসকারী। এদেশের তথাকথিত শিক্ষিত হবার দৌড়ে তার বাবা মা পাল্লা দেন নি। এ

ঘটনে-অঘটনে চট্টলা

১.

চট্টলার প্রথম ভ্রমণটারে অঘটন বলা যায়...নাকি ঘটন?

আমি আর মামুর ব্যাটা এক সন্ধ্যায় বসে আজাইরা ঝিমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো,- চল চট্টগ্রাম যাই, ভাবীরে নিয়া আসি। ভাবী পড়তেন চট্টগ্রাম ইউনিতে, ভাইয়ের পোস্টিং ঢাকায়। বৃহস্পতিবারের দিকে ভাবী ঢাকায় আসতো। তো আমরা ভাবলাম যে আমরাই গিয়ে নিয়ে আসি। মধ্যে দিয়ে চট্টলা ঘুরা হয়ে যাবে। মাথায় প্ল্যান আসার দশ মিনিটের মাথায় ফাইনাল করে ফেললাম। এবার যার বৌকে আনতে যাব, তার কাছে গেলাম। ভাই বললো, "ভাবীরে আনতে যাবি যা, আমারে জিগায়া তো প্ল্যান করস নাই!" আমাদের সামনে গা-ছাড়া ভাব ধরছে আর কি! Stare হু কেয়ারস! রাতের বাসে চড়ে বসলাম, সূর্য উঠতে না উঠতেই চট্টলা।

কথা বাড়ি-২(একটি চিঠি )

কথা বাড়ি ১

প্রিয় সাবিহা,

দিন ফুরায়না..
সত্যি বলছি দিন ফুরায়না..
কথা বাড়ি আজ DREAM,
কিন্তু আমার স্বপ্নেরা খেলেনা....।
তুমি চলে গিয়েছ.।
ভালোই হয়েছে.. তোমার আদরের ছেলের কান্ড যদি দেখতে
না সাবিহা তুমি আসলেই আদরে ওর মাথাটা খেয়েছ,
কাল বললাম বাবারে এই বাসায় আমার ভালো লাগেনা-আমি বরং বাড়িতে চলে যাই।

শব্দ চাই

একটা সিরিজ করবার ইচ্ছে আছে প্রাচীন চীনা ধর্ম Taoism নিয়ে। Taoism ঠিক প্রচলিত অর্থে ধর্ম নয়; ধর্মের অনুশাসনের চেয়ে দার্শনিকতা এর মধ্যে বেশি। বিভিন্ন কাহিনী ও রূপকের মধ্যে দিয়ে জীবনের গূঢ় সত্য তুলে ধরা হয়েছে বিভিন্ন Taoist বাণীতে। কখনো তা বিমূর্ত, আবার কখনো তা চমকে দেবার মতো। আর এর অধিকাংশই চিরায়ত... আবেদন আজও অটুট।

আড্ডা+ খাড্ডা

বহুদিন পার হয়ে গেলো ব্লগের পাতায় গোটা গোটা অক্ষরে ছাপানো নামের মানুষগলোর সাথে বাস্তবে দেখা হয় না, জম্পেশ আড্ডা হয় না। আজ ব্লগের ব্যানারে বন্ধুত্বের জয়গান দেখে মন ভরে গেলো। এর মধ্যে আবার বীর(!) চট্রলাবাসীর খাড্ডার ছবি দেখে ব্যাপক হিংসিত হয়েছি আমরা। আমরাও পারি আড্ডার সাথে খাড্ডাইতে। আমাদের আড্ডায় যোগ দেয়ার জন্য কমলা রংয়ের জার্সি পরে বিশ্বকাপ ফুটবল খেলেছিলো যে দল, সেই দেশ থেকে আসবেন ব্লগার (ফটুকগ্রা

হেথাক তুকে মানাইছে নারে, ইক্কেবারে মানাইছে নারে...(শেষ পর্ব)

এক.

সরকার/প্রশাসন কি যথেষ্ট সচেতন?

দু'চারদিন আগে বাসায় ফোন করে এমন একটা ব্যাপার জানলাম যে অনেকক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম। আমার বাবা-মা'র পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিলো। সেখানে যা আচরণ করা হলো সেটাই এই লেখার বিষয়বস্তু। তবে সেই প্রসঙ্গে যাবার আগে বাবার কিছু বর্ণনা না দিলেই নয়।

অসংলগ্ন

কানাই ঘটক তার অস্থিসার পিঠটাকে টিনের মতো দেয়াল বা দেয়ালের মতো টিনের সাথে ঠেকিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছিলো। পায়ের সামনে লাঠিটাকে আড়াআড়ি করে রেখে নিয়েছিলো যাতে কুকুর এবং অন্যান্য নাগরিক পশুরা হুমড়ি খাবার আগে, একটু হলেও বিভ্রান্ত হয়।

হেথাক তুকে মানাইছে নারে, ইক্কেবারে মানাইছে নারে...(৪)

এক.

শুধই ফলফলাদি

মৌসুমি ফল অনেক উপকারী, এর উপকারিতা অনেক, স্বাদও। মৌসুমী ফলের উপকারীতা জানার শখ থাকলে পড়ে নিন এই লেখাটা । সাধারনত মৌসুমি ফল বলতে আম, জাম, কাঠাঁলের কথাই প্রথমে এসে যায়। এতো মজার ফল কিন্তু তাদের স্বাদ সারা বছর পাওয়া সম্ভব না। যারা দেশের বাইরে থাকেন তাদের আত্নীয়দের প্রায়ই বলতে শোনা যায়, “আহারে, ছেলে/মেয়ে টা এগুলো খেতে খু

একটি উপন্যাসের গল্প

অন্তু অনেক ক্ষন ধরে দাঁড়িয়ে আছে ফুটপাতের পাশের রেলিঙে হেলান দিয়ে।

সামনে দিয়ে অজস্র লোক আসা যাওয়া করছে কেউ দ্রুত পায়ে কেউ আস্তে ধীরে, ভীড় সামলে । সবারই প্রচন্ড তাড়া, সবারই বাসায় যেতে হবে কিংবা কর্মস্থলে কিংবা যার কোথাও যাবার যায়গা নেই তাকেও হয়তো যেতে হবে নতুন করে বানিয়ে নেয়া ঠিকানায়।

নিপীড়নে লাভ হয়েছে শঙ্কা গেছে টুটি, আজকে সানীর ছুটি ও ভাই দুই বছরের ছুটি

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন ওরফে আহমেদ সানিকে অবশেষে শাস্তি(!) দিয়েছে কর্তৃপক্ষ। এটা এমন এক শাস্তি, যে শাস্তি পাওয়ার জন্য পৃথিবীর প্রতিটা মানুষই মুখিয়ে থাকবেন।

বাঙ্গালের প্রধানমন্ত্রীর কার্যালয় দর্শণ

গতকাল বিকেল থেকে একটা চিন্তাই মাথায় ঘুরছিলো কিভাবে আবেদনটুকু প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া যায়। বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা জানে পোষ্ট অফিসের কর্মচারীগণ। প্রধানমন্ত্রী বরাবর যেকোনো চিঠিই তারা পৌঁছে দিবে পুরানা এয়ারপোর্টের পাশে তার কার্যালয়ে তবে শুধু আবেদনপত্র পৌঁছে দিলেই কাজ হয়ে যাবে এমনটা আশা করা অনুচিত, প্রেক্ষাপট এমনই যে সেটা স্বহস্তে জমা দিয়ে রেফারেন্স নাম্বার আর এক্সে

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড।

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

● ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ