অনুসন্ধান

ইউজার লগইন

অনলাইনে

এখন জন অতিথি অনলাইন

কি নাম দিব?

সরাসরি বলার সাহস নায়। তাই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছি।

মেয়েটার সাথে আমার পরিচয় প্রায় আড়াই বছরের। বন্ধুত্বের সম্পর্ক। মেয়েটা আমার সাথে দুষ্টুমি করত। আমিও দুষ্টুমি করতাম। কিন্তু এই দুষ্টুমি যে আমার জন্য ভয়ানক একটা নাট্য মঞ্চের জন্ম দিতে যাচ্ছিল বুঝি নি।
ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের গুণ কীর্তন গাচ্ছিল তারা দু'বান্ধবী। তাদের সেই গুনকীর্তন আমার হার্ট বিট বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। একদম ভালো লাগে নি। শুরু হল খারাপ লাগার বসবাস। বুঝলাম আমি গেছি। কিন্তু আমি ভালো করেও জানতাম সে রাজী হবে না। তাই আমি নিজেকে তার কাছ থেকে গুটিয়ে নিয়ে লাগলাম। যোগাযোগ একদম কমিয়ে দিয়েছিলাম। কিন্তু সারাক্ষন অস্থির লাগত। একটা সময় এই অস্থিরতা কমে গেল। ভাবলাম আমি উদ্ধার পেয়েছি। সাথে সাথে মনের মধ্যে দৃঢ প্রতিজ্ঞা এই ভুল আমি আর করব না।
কিন্তু যেদিন মেয়েটারে আবার দেখলাম বুকের মধ্যে যেন সুনামী বয়ে যাচ্ছিল। আল্লাহ্‌রে বললাম, খোদা, তুমি এইটা কি কাজ করলা? আমি তো মনে হয় আর বাঁচব না।

ধূসর গোধূলিঃ ২৫ - মুক্তনগর...

নিরিবিলি ছোট্ট শহর মুক্তনগর। পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজনের ভিড়ভাট্টা তেমন একটা নেই। শহরের পাশ ঘেঁষেই বয়ে চলেছে ছোট্ট নদী, কাঁকন। এদেশের বেশীর ভাগ শহরের পাশেই বোধহয় নদী থাকে। হয়ত নদীর পাড়েই গড়ে ওঠেছে শহরটি। মুক্তনগরে এসে নতুন জীবনে প্রবেশ করেছে শিউলি। নতুন সংসার, টুকিটুকি কতকিছুই প্রয়োজন হয়! অফিস ছুটির পর ওকে নিয়ে বের হয় নাহিদ। প্রতিদিনই দুজনে মিলে ঘুরে বেড়ায়, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। দুজনের ছোট্ট সংসার মনের মত করে সাজিয়ে নেয়।

দেশ টিভিতে জনাব জয়ের চায়ের আড্ডা

যখন কোন ব্যক্তি ভুল পথে চলতে চলতে উদ্দেশ্য বা গন্তব্যে পৌছার কোন নিশানা বা আলোক বর্তিকা খুঁজে পায় না তখন সে পথ চলার ভুলটা বুঝতে পেরে সঠিক পথে চলতে চেষ্টা করে। আর সঠিক পথে চললে এক না এক সময় সে তাঁর গন্তব্যের আলোক বর্তিকা খুঁজে পাবেই।
এ উক্তিটি গতকাল রাতে (২/১/১৪) দেশ টিভিতে জনাব আসাদুজ্জামান নুরের চায়ের আড্ডায় জনাব সজিব ওয়াজেদ জয়ের, বর্তমান জামাত শিবিরের সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক ভাবেই এ কথা বলেছেন। উনার দর্শন মূলক এ উক্তির সাথে আমার বিশ্বাস শুধু উনার দল কেন বিরুধীদলের অনেকই এককত পোষন করবেন।
আর আমি উনার এ উক্তির মাঝে আমাদের দেশের নেতৃত্বহীনতার মাঝে তিমিরও বিদারী, আলোক নিহারী এক নেতৃত্বের সুগন্ধ, সুবাতাস পাচ্ছি।

ভালো লাগা ভাবনারা- ৬

ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটা ছোটবেলার কোনো এক ক্লাসের পাঠ্য ছিলো। সম্ভবত প্রথম ষোল লাইন। তখন মুখস্ত করার জন্য পড়েছিলাম কিন্তু বোঝার জন্য পড়ি নাই। পুরো কবিতাটা বিশাল ভাবের। বহুত ভালো লাগা ভাবনার তালিকায় চলে গেলো।

দূরের পাল্লা
- সত্যেন্দ্রনাথ দত্ত

ছিপখান তিন-দাঁড় -
তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর
দ্যায় দূর-পাল্লা!
পাড়ময় ঝোপঝাড়
জঙ্গল-জঞ্জাল,
জলময় শৈবাল
পান্নার টাঁকশাল |
কঞ্চির তীর-ঘর
ঐ-চর জাগছে,
বন-হাঁস ডিম তার
শ্যাওলায় ঢাকছে|
চুপ চুপ - ওই ডুব
দ্যায় পান্ কৌটি
দ্যায় ডুব টুপ টুপ
ঘোমটার বৌটি!
ঝকঝক কলসীর
বক্ বক্ শোন্ গো
ঘোমটার ফাঁক বয়
মন উন্মন গো|
তিন-দাঁড় ছিপখান
মন্থর যাচ্ছে,
তিনজন মাল্লায়
কোন গান গাচ্ছে?
রূপশালি ধান বুঝি
এইদেশে সৃষ্টি,
ধুপছায়া যার শাড়ী
তার হাসি মিষ্টি|
মুখখানি মিষ্টিরে
চোখদুটি ভোমরা
ভাব-কদমের - ভরা
রূপ দেখ তোমরা !
ময়নামতীর জুটি
ওর নামই টগরী,

বিদায় ২০১৩

প্রিয় ২০১৩,

জামাত ও সুশীল সমাজ: আমেরিকার শেষ ভরসা?

পরিবর্তিত বিশ্ব রাজনৈতিক বাস্তবতায় স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন আদর্শের মেরুকরণের উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে। বামপন্থী রাজনৈতিক দলগুলি সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় ও সামাজিক প্রেক্ষাপটের সাপেক্ষে যে রাজনীতি বিনির্মাণ অপরিহার্য ছিল তা করতে সর্বাংশে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ধর্মীয় রাজনৈতিক দলগুলি ধর্মের নামে রাজনীতিতে বিভাজন সহায়ক উগ্রবাদী আদর্শতা, সমাজ জীবনের বিভিন্ন স্তরে জ্যামিতিক হারে ছড়িয়ে দিতে সমর্থ হয়েছে। আমরা এখন বাঙ্গালি মুসলিম না হয়ে মুসলিম বাঙ্গালি পরিচয়ে পরিচিত হতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

১৪৬০ দিন

বছরের প্রথম পোষ্টটা হোক স্মৃতিচারন মুলক, তাই এই লেখার সুত্রপাত। ১৪৬০ দিনের মর্মার্থ অতি সরল, ৪ বছরকে ৩৬৫ দিয়ে গুন দিলেই এই সংখ্যা পাওয়া যায়। তার মানে হলো ১৪৬০ কিংবা ১৪৬৫ দিন ধরে আমার এই ব্যাচেলর লাইফের মেস জীবন চলিতেছে সাড়ম্বরে। শুরু হয়েছিল ২০০৯ সালের ২৮ কিংবা উনত্রিশ ডিসেম্বরে- সেই দিনটার কথা খুব মনে পড়ে। আম্মু আব্বু চলে যাবে জামালপুর, বাসার নিচে ট্রাক সেখানে জিনিস নিয়ে চলছে ও লোড হচ্ছে, আমি নরমালই ছিলাম, করম আলীর দোকানে চা খাচ্ছি সাথে নিচে নেমে জিনিসপত্তের নামানো দেখছি। কাজ সব শেষ হয়ে গেল, আব্বু আম্মুর ট্রেন বিকেলে তাই সব গুছিয়ে আড়াইটাই বের হলো। বিদায়ের সময় আমার সেকি কান্না, তা আর দেখে কে! আমার কান্না দেখে আম্মুরও কান্না, বারবার মাথায় হাত বুলাচ্ছে আর আমার কোথা থেকে এত চোখের পানি আসলো তা ভাবতেই ভাবতেই সিএঞ্জি পাওয়া পর্যন্ত এসে পড়লাম। রাস্তায় সবার সামনেই কাঁদছি, কিছুতেই মানাতে পারছিলাম না যে চিরস্থায়ী ভাবে আম্মু আব্বুর সাথে এক বাসায় আর থাকা হবে না। রাতে ঘুম আসে না খালি মনে হয় আমি এখন কি করবো?

তোমায় খুঁজি

তোমায় খুঁজি
শীতের সকালে সবুজ ঘাসের উপর জমে
থাকা শিশির বিন্দুর মাঝে
তোমায় খুঁজি
কলসি কাঙ্ক্ষে হেলে দুলে চলা
নদীর ঘাটে জল আনতে যাওয়া
পল্লী নব বধূর মাঝে
তোমায় খুঁজি
পৌষ, অগ্রহায়নে নবান্নের নানা কাজে ব্যস্ত
লাজ রাঙ্গা গাঁয়ের বধূর মাঝে
মাড়ানো ধান কুলায় উড়ানো
ঘুর্ণী বাতাসে উড়ন্ত
চোচা ধান ও খড়ের মাঝে।
তোমায় খুঁজি,
রবি, নজরুল, শরতের লেখা
গান, কবিতা, গল্প উপন্যাসের মাঝে।
তোমায় খুঁজি
মাঠের পর মাঠ হলুদাভ
সরিষা ফুলের মাঝে।
তোমায় খুঁজি
হালুয়া, রাখাল, গারোয়ানের
মন প্রাণ উজার করে গাওয়া
গানের কথা ও সুরের মাঝে।
তোমাকে খুঁজি
লাউ সিম
হাজারো সবুজ সবজি বাগান
হাজারো ফুল বাগানের,ফুলের মাঝে।
তোমাকে খুঁজি
অতি ভোরে
নতুন ধানে নিরবিচ্ছিন্ন চিড়া কুটা
পল্লী বালার মাঝে।
তোমাকে খুঁজি
পৌষ পাবনে রাত জেগে
হরেক রকম পিঠা বানানো
রমণী কুলের মাঝে।
তোমায় খুঁজি
বাড়ির পাশে বয়ে যাওয়া নদীতে
নেয়ে আসা মেয়ের ভেজা কাপড়ে
অর্ধ-দৌড়ে ঘরে ফেরার মাঝে
তোমায় খুঁজি
সকালে রবির মিষ্টি রোদ,রোদেলা দুপুর।
বা ডুবন্ত সূর্যের আবেগময় অবয়বের মাঝে।
তোমায় খুঁজি

ফরম্যাট মামুন

স্লিপিং স্লিপিং ফরম্যাট ভাই
অফিসে এলে ভুলে যাই
নতুন বছরে ফরম্যাট নাই
কোথায় গেলে বল তা পাই।

তুমি ফরম্যাট জানে সবাই
তাইতো তোমার তুলনা নাই
ফরম্যাট ফরম্যাটে কাটে বেলা
কাজে তোমার নেই তো হেলা।

স্লিপিং স্লিপিং থাকো তুমি
কাজে তোমার ভিন্ন জমি
ক্যানভাসে তুমি আঁক ছবি
ফরম্যাট খেলা তোমারি হবি।

‘M’-ফর মামুন এটাই জানি
‘F’-ফর ফরম্যাট তাও মানি
তোমার ভাষা বোঝাই কঠিন
সব কিছুতেই সবুজ জমিন।

০২.০১.২০১৪

ইতিহাসে প্রহসনের বিচার (১) - সক্রেটিস ।

খ্রিস্টপূর্ব ৪৭০ সালের দিকে সক্রেটিসের জন্ম, তিনি ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবল মাত্র তাঁর শিষ্য প্লেটো এর রচনা থেকে। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাঁকে হেমলক বিষ পানে মৃত্যুদন্ড দেয়া হয়। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারা জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেননা। তার কোন নির্দিষ্ট শিক্ষায়তন ছিলনা। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন।

অনেকের ব্যক্তিগত ক্রোধ ছিল সক্রেটিসের উপর। অনেকের জ্ঞানের অহংকার সক্রেটিসের কাছে চুর্ন হয়েছিল। সক্রেটিস প্রকাশ্যভাবে ঘোষণা করতেন

আমার কোন জ্ঞান নেই।--কিছুই না' আমি এই মাত্র জানি

২০১৪

২০১৩ চলে যাচ্ছে জীবন থেকে। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষবো না। আমি তো আর একাউন্টেন্ট নই, যে লেজার মেলাবো! তবুও কিছু কথা না বললেই নয়।

শুরু করেছিলাম এক নতুন উদ্দীপনা নিয়ে। চেয়েছিলাম নিজেকে প্রমান করতে। হয়তো পেরেছি হয়তোবা পারিনি। সেসব নিয়ে ভাবা এখন অরণ্যে রোদন বই কিছু নয়। আমার তো আর টাইম ম্যাশিন নেই, যে ফিরে গিয়ে পূর্ণতা নিয়ে আসবো!!!!

একজনকে ধন্যবাদ জীবনের সবথেকে দুঃসময়ে পাশে থাকার জন্য। কিন্তু মানুষ স্বার্থপর প্রাণী তাই হয়তো সুখের অসুখে ভোগে!!!

অনেকগুলা আপনজন পেয়েছি। যারা হাজারো পাগলামী সহ্য করে পাশে বসে থাকে। কষ্ট পেতে দেয় না। হয়তো ভালোবাসে বলেই শত -সহস্র স্বেচ্ছাচারীতা সহ্য করে। এদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করার সামর্থ্য আমার নেই।

মিস করি খুবই কাছের একজন মানুষকে যে সর্বদা থাকতো ছায়া হয়ে আমার পাশে। বেদনার তুমুল আঘাত যে কক্ষনো আসতে দেয়নি কাছে। হয়তো সে আজ অনেক দূরে। তার সাথে আমার দিন রাতের সময়ের ব্যাবধান। তার জন্যই আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কথাটাকে সত্য মনেহয়।

এই দিন আর রাত একটা ফাঁকা রাস্তার মত

বেশ কিছুদিন ধরে মনের ভিতরে ভাবনা জমে আছে। সেগুলোতে ধুলোও জমেছে বিস্তর। কাজে-অকাজে দিনটা কেটে যাবার পর রাত হলে হটাৎ করে ঠাণ্ডাটা যখন জেঁকে বসে তখন অলসতা আমাকে মেরে ফেলার উপক্রম করে। তার মধ্যে ইদানিং শৈত্যপ্রবাহ নামক শীতকালীন বাতাসটা রাতে-বিকেলে গায়ে লেগে হিম শিহরণ জাগাচ্ছে প্রায়ই।
সেই বাতাসে হেঁটে হেঁটে হলে ফিরি। পাশ দিয়ে রিক্সা চলে যায়, জামাকাপড়ে প্যাকেট হওয়া মানুষগুলো আমার গতিবিধি দেখে উদ্দেশ্যহীন মনে করে হয়ত। মাঝে মাঝে তাদের সাথে আমার দৃষ্টিবিনিময় হয়। তুষারের দেশে পথ পাড়ি দেবার সময় এক পথিক আরেক পথিকের সাথে হয়ত এভাবেই দৃষ্টিবিনিময় করে হয়ত।

জঙ্গিবাদ মোকাবিলায় প্রয়োজন জাতীয় ঐক্য

গত ৪৩ বছরের ইতিহাসে দেশ আজ চরম রাজনৈতিক সংকটে৤ নি‍র্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি'র আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াত-শিবিরের চোরাগুপ্তা হামলা, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদী সন্ত্রাসী কা‍র্যকলাপের মাধ্যমে কা‍র্যতঃ দেশ অচল হয়ে পড়েছে৤ এই রাজনৈতিক অচলাবস্থার সমাধানের জন্য সরকারী দল ও বিরোধী দলের মধ্যে দফায় দফায় সংলাপ হলেও কোন ইতিবাচক সমাধান বের হয়ে আসে নাই৤ সরকারী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, ফলপ্রুশ সংলাপের জন্য বিএনপিকে যুদ্ধাপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়তে হবে৤ অন্যদিকে বিএনপি'র পক্ষ থেকে বলা হচ্ছে যে, নি‍র্দলীয় সরকারের অধীনে নি‍র্বাচনের শত‍র্ মানতে হবে৤ মূলতঃ সরকারী দল ও বিরোধীদল উভয়ের দাবীই যৌক্তিক৤ আমজনতার দাবীও তাই৤ আমরা চাই নি‍র্দলীয় ব্যক্তির অধীনে সাধারণ নি‍র্বাচন হোক এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হোক৤ সুতরাং জনগণের দাবীকে মূল্যায়ন করে দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন৤ আমরা চাই আওয়ামীলীগ বিএনপি সবাই মিলে এই দুটি দাবী পূরণ করুন৤ তবেই দেশে স্থায়ী শান্তি আসতে

অপরাজেয়

অপরাজেয়,
আকাশ পাতাল ভেবেও তোমার কোনো নাম ঠিক করতে পারি নি আজও।
সবচেয়ে সুন্দর, একটা মিঠে নাম দেব তোমাকে, কথা দিলাম।
কিন্তু যে নামেই তোমায় ডাকি না কেন,
আবলুশের দেরাজে আগলে রাখা আমার সব চিঠিতে

তোমার জন্য রইবে এই সম্বোধন- অপরাজেয়!
তুমি এসে আমার একরত্তি উঠোন জুড়ে ঘুরে বেড়াবে, শুনবে না কোনো বারণ,
শিশির ধোয়া ঘাসে পা ডুবিয়ে হেঁটে যাবে একাদশীর চাঁদ দেখতে,
তখনও একই নামে তোমায় ডেকে বলব- ‘আমায় সাথে নেবে না?’

আজকাল বড় ভয় হয়,
সোঁদা মাটির ঘ্রাণের সাথে বারুদের আভাসটুকু পাবে বলে,
তুমি আসার আগেই হয়ত টুটে ফুটে যাবে অমল ধবল পালখানি।
তবু আঁকশি দিয়ে স্বপ্নগুলো হাতের মুঠোয় এনে রাখি, খসে পড়ার আগেই।

অপরাজেয়,
তোমার জন্য বিপ্লবের কুঁড়ি সামলে রেখেছি,
তুমি এলেই পাপড়ি মেলে আগুন রঙের সেই ফুল হেসে হবে কুটিকুটি।
যে যুদ্ধে পারি নি যেতে, যে যুদ্ধে গেছি হেরে, রয়ে গেছে যে যুদ্ধ অসমাপ্ত,
চোখ বুজে বলে দিতে পারি তুমি এলেই হবে শেষ তার,
কান পেতে শুনব জয়ঢাক, তোপধ্বনি বিজয়ের!
তাই এই রংচটা, ফিকে দিনগুলোতে প্রহর গুণে যাই, তোমার অঙ্কুর বয়ে চলি,
তুমি আসবে বলে বারুদের গন্ধ থাকি ভুলে।

সুন্দরবন ভ্রমন ২০১৩ (পর্ব ৩)

সুন্দরবনে ভ্রমন ঠিক যতটা এডভেঞ্চারের ততটাই প্রশান্তিময়। একদিকে শহরের ধূলায়ভরা, কালো ধোয়াঁতে ভারি বাতাসের মাঝ দিয়ে জীবনের নানান ব্যস্ততায় ছুটাছুটির পরিবর্তে কোলাহল বিহীন পাখির কুজনের মাঝ দিয়ে স্রোতের সাথে কলকলিয়ে চলা, সাথে রয়েছে সম্পূর্ন এক গা ছমছমে বন্য পরিবেশের মাঝে দিয়ে পরিভ্রমন যা কিনা সুবিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান হিংস্র বন্যপ্রানীতে পরিপূর্ন!

ব্যানার

আমরা বন্ধু ব্লগের জন্য যে কেউ ব্যানার করতে পারেন। ব্যানার প্রদর্শনের ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত। আকার ১০০০ x ১৫০ পিক্সেল। ইমেইল করে দিন zogazog এট আমরাবন্ধু ডট com এবং সেই সাথে ফ্লিকার থ্রেডে আপলোড করুন ফ্লিকার থ্রেড

● আজকের ব্যানার শিল্পী : নাম প্রকাশে অনিচ্ছুক

ব্যানারালোচনা

সপ্তাহের সেরা পাঁচ